রাজ্যে ৩৫০০’রও বেশি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের হয়নি রেজিট্রেশন

বাংলার বুকে ৩৫০০’র বেশি মাধ্যমিক স্কুলের ২৫’র মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনই হয়নি। চিন্তিত পড়ুয়া থেকে অভিভাবকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর ২৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) জানিয়েছিল ২০২৪’র মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিলির সময়েই স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাকে ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে(Non-Judicial Stamp Paper) এই মর্মে মুচলেকা দিতে হবে যে, ২০২৫’র মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন(Registration) আর বাকি নেই। পর্ষদের শর্ত মেনে যে সব স্কুল এই মুচলেকা দেবে না, তাঁদের পড়ুয়াদের আগামী বছরের অ্যাডমিট কার্ড পেতে বিলম্ব হতে পারে বলেও জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তর জলঘোলাও হয়। মুচলেকা দেওয়া নিয়ে পর্ষদের সঙ্গে স্কুলগুলির লড়াই গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও(Calcutta High Court)। কিন্তু কিবা সিঙ্গেল বেঞ্চ কিবা ডিভিশনাল বেঞ্চ, দুই জায়গাতেই জিতেছে পর্ষদ। অথচ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের ২ সপ্তাহ পরেও দেখা যাচ্ছে বাংলার বুকে ৩৫০০’র বেশি মাধ্যমিক স্কুলের ২৫’র মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনই হয়নি। হিসাব বলছে পর্ষদ অনুমোদিত রাজ্যের মোট স্কুলের এক-তৃতীয়াংশই রেজিস্ট্রেশন বকেয়া ফেলে রেখেছে। আর তাতেই চিন্তা বাড়ছে পড়ুয়াদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও।

পর্ষদের নোটিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছিল Advance Society for Headmasters and Headmistresses বা ASFHM। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলা যখন উঠেছিল তখন বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছিলেন, পর্ষদের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারির মধ্যে কার্যকরী করতে হবে স্কুলের প্রধান শিক্ষকদের। দেন। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ASFHM। কিন্তু সেখানেও বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ২২ ফেব্রুয়ারি জানিয়ে দেয় দ্রুত পর্ষদের নির্দেশ কার্যকর করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে সেই নির্দেশের পরে ২ সপ্তাহ কেটে গিয়েছে, অথচ রাজ্যের ৩৬০১টি স্কুল ১ মার্চ পর্যন্ত আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন জমা করেনি বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এই বিপুল সংখ্যক স্কুলের বিরুদ্ধে এখন আদালত অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির দাবি, পর্ষদের মুচলেকার বয়ানেই তাঁদের আপত্তি। স্কুল সব পড়ুয়ার কাছে পৌঁছনোর চেষ্টা করেও পারছে না। কারণ কোভিড-পরবর্তী পর্যায়ে অনেকেই বাবা-মায়ের সঙ্গে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যাচ্ছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর