গেরুয়া শিবিরে  ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন BJP সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙন। রবিবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রবীণ রাজনীতিবিদ বীরেন্দ্র সিংয়ের ছেলে ব্রিজেন্দ্র সিং । ইতিমধ্যেই হরিয়ানার হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং পদত্যাগ করেছেন।র

রবিবার টুইট করে  ব্রিজেন্দ্র সিং জানান, ‘রাজনৈতিক কারণে আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। হিসারের সাংসদ হিসাবে আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি দল, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই।’ বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়েছেন ব্রিজেন্দ্র সিং।

 উল্লেখ্য, ১০ বছর পর কংগ্রেসে ফিরছেন বীরেন্দ্র সিং। ২০১৪ সালে কংগ্রেস ছেড়েছিলেন তিনি । এরপর বিজেপি তাঁকে রাজ্যসভার সদস্য করে কেন্দ্রীয় সরকারের ইস্পাতমন্ত্রী নিযুক্ত করে। তাঁর স্ত্রী প্রেমলতাকে উচানা আসন থেকে বিধায়ক করা হয়। ২০১৯ সালে ব্রিজেন্দ্র সিং হিসার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনে  জয়ী হন। তবে দশ বছর পর ফের আর একবার লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান করলেন ব্রিজেন্দ্র সিং । কিন্তু কেন তিনি  বিজেপি ছাড়লেন তা এখন জানা যায়নি। তবে তিনি আসন্ন  লোকসভা নির্বাচনে লড়বেন কিনা তা এখন জানা যায়নি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের