দিল্লিতে লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়তে পারেন সোনু সুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটে রাজধানীতে বিজেপির টিকিটে লড়তে পারেন জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদ। সূত্রের খবর, উত্তর-পশ্চিম দিল্লি আসনে তাঁকে প্রার্থী করার বিষয়টি চিন্তাভাবনা করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও এ বিষয়ে বিজেপি নেতৃত্ব কিংবা সোনু সুদের পক্ষ থেকে মুখ খোলা হয়নি।

গত ২ মার্চ লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। প্রথম দফায় মোট ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে দিল্লির পাঁচ আসনও ছিল। দেশের রাজধানীতে লোকসভার মোট আসন সংখ্যা ৭। অর্থা‍ৎ ২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যে দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ওই দুই আসন হল পূর্ব দিল্লি ও উত্তর-পশ্চিম দিল্লি।

গত লোকসভা ভোটে পূর্ব দিল্লি থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আর উত্তর-পশ্চিম দিল্লি থেকে জিতেছিলেন গায়ক-অভিনেতা হংসরাজ হংস। দলীয় প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টা আগেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন গৌতম গম্ভীর। বিজেপি সূত্রে খবর, দুই আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে একাধিক নাম নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা চলছে। তার মধ্যে উত্তর-পশ্চিম দিল্লি আসনে অভিনেতা সোনু সুদের নাম রয়েছে। দেশে করোনা অতিমারীর সময়ে পরিযায়ী শ্রমিকদের ‘পরিত্রাতা’ হিসাবে আবির্ভূত হয়েছিলেন বলিউড অভিনেতা। নিজের পকেটের পয়সায় হাজার-হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন। বরাবরই কংগ্রেস সমর্থক হিসাবে পরিচিত সোনু সুদ। ২০২২ সালের পঞ্জাব বিধানসভা ভোটে মোগা আসনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন বলি অভিনেতার বোন। যদিও হারতে হয়েছিল তাঁকে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম