তামিলদের নিয়ে বেফাঁস মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘কুকথা’য় তার জুড়ি মেলা ভার। কখনও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি সম্পর্কে, আবার কখনও রাহুল গান্ধি সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন। প্রতিবারেই পার পেয়ে গিয়েছেন। কিন্তু এবার তামিলদের সম্পর্কে কুকথা বলতে গিয়ে বড্ড ফেঁসে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্ডলাজে। বুধবারই দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির দায়ে মাদুরাই থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিককে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনও।

সম্প্রতি বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বেঙ্গালুরুতে এক সভায় ওই ঘটনার কথা তুলে ধরে তামিলদের নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেই ফেলেন, ‘দিন দিন কর্নাটকের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। তামিলনাডু থেকে লোকজন এসে বেঙ্গালুরুতে বোমা রাখছেন। দিল্লি থেকে এসে ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান দিচ্ছেন। আর অ্যাসিড হামলার পিছনে রয়েছেন কেরল থেকে আসা বাসিন্দারা।’

কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্য নিয়ে হুলুস্থুলু বেঁধে যায়। নেট মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তামিলদের পরোক্ষে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে অভিযোগ তুলে সরব হন ডিএমকে প্রধান তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এমনকি আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তুলে শোভা করন্ডলাজের বিরুদ্ধে নির্বাচন কমিশনকেও নালিশ জানায় ডিএমকে। চাপে পড়ে দায়সারাভাবে ক্ষমা চান কেন্দ্রীয় মন্ত্রী। যদিও তাতে লাভ হয়নি। মাদুরাইয়ের সাইবার অপরাধ থানায় শোভার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের ভিত্তিতে এদিন ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ