আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বাদ গেলেন ডালু

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ৮’টি আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে(Adhir Ranjan Chowdhury) ফের বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। জাতীয় কংগ্রেস। রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে আসা  আলী ইমরান রামজ (ভিক্টর) কে।

মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন মোস্তাক আলম, জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুর্তজা হোসেন (বকুল), বহরমপুর কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। উত্তর কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য(Pradip Bhattacharya)। পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে এবং বীরভূম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মিলটন রশিদকে।

কংগ্রেসের পক্ষ থেকে এদিন গোটা দেশে বিভিন্ন রাজ্যের যে ৫৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তার মধ্যে বহরমপুর(Bharampur) কেন্দ্র সহ ৮টি কেন্দ্রের প্রার্থী নাম চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ