বন্ডের মাধ্যমে বিজেপিকে ২৭৫ কোটি দিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  কেন্দ্রের কুর্সিতে আসীন হওয়ার পরে বিজেপির কোষাগারে থলি উপুড় করে দেওয়া শিল্পসংস্থার মধ্যে প্রথম সারিতে রয়েছে কুমারমঙ্গলম বিড়লার মালিকাধীন আদিত্য বিড়লা গোষ্ঠী। ওই সংস্থার পক্ষ থেকে কেন্দ্রের শাসকদলকে ২৭৫ কোটি চাঁদা দেওয়া হয়েছে।

কেন্দ্রের ক্ষমতায় বসার পরে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় সরব হয়েছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমারমঙ্গলম বিড়লা। বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশেও ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে তাঁকে। অভিযোগ উঠেছে, নিজের মালিকাধীন মোবাইল পরিষেবা সংস্থা ভোডাফোন-আইডিয়াকে বাঁচাতেই মোদি সরকারের আনুকুল্য পেতে প্রধানমন্ত্রীর ভজনা করেছেন কুমারমঙ্গলম বিড়লা। এক সময়ে বিড়লা পরিবার কংগ্রেস ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিল। কিন্তু আচমকা কুমারমঙ্গলম ডিগবাজি খেয়ে বিজেপি ঘনিষ্ঠতায় দেশের বাণি্য মহল অনেকটা বিস্মিত হয়ে গিয়েছেন।

বিজেপিকে নির্বাচনী বন্ডের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়েছে একাধিক সরকারি প্রকল্পের বরাত পাওয়া তেলুগু ব্যবসায়ী কৃষ্ণা রেড্ডির সংস্থা ‘মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’। চিনের বৈদ্যুতিন গাড়ি উ‍ৎপাদক সংস্থা বিওয়াইডি্”র সঙ্গে সম্পর্কযুক্ত হায়দরাবাদের সংস্থাটি বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৯৬৬ কোটি টাকা চাঁদা দিয়েছে। তার মধ্যে কেন্দ্রের শাসকদল বিজেপিকেই দিয়েছে ৬৬৯ কোটি টাকা। নির্বাচনী বন্ড বাবদ বিজেপির ঘরে মোট যত টাকা ঢুকেছে তার ১২ শতাংশই দিয়েছে কৃষ্ণা রেড্ডির সংস্থা ‘মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’। লটারি কেলেঙ্কারিতে যুক্ত থাকা লটারি ব্যবসার ‘মুকুটহীন সম্রাট সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং ও হোটেল সার্ভিসেসের দফতরে আয়কর ও ইডি তল্লাশি চলেছিল মোদি জমানায়। ওই তল্লাশির পরে মার্টিনের সংস্থা বিজেপির কোষাগারে টাকার থলি উপুড় করে দিয়েছে। কেন্দ্রের শাসকদলকে চাঁদা দিয়েছে ১০০ কোটি টাকা।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের