“খুবই দুঃখজনক”, অভিনেতা পার্থসারথি দেবের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা পার্থসারথি  দেব। টানা ৪৩ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তবে শেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাঁকে। শুক্রবার রাতেই তিনি পরলোক গমন করেন। পার্থসারথী দেবের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন,’ বিশিষ্ট অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণের এই খবর দুঃখজনক। তাঁর পরিবার,বন্ধু ও অনুরাগীদের  প্রতি আমার সমবেদনা।‘ অন্যদিকে পার্থসারথির সঙ্গে ছবি শেয়ার করে খরাজ মুখোপাধ্যায় লেখেন, “এত স্মৃতি, এত ফেলে আসা সময়, এত গল্প, এত গান…সব ফেলে চলে গেলে দাদা ? যেখানেই থাকো, ভালো থেকো দাদা।“

শনিবার পার্থসারথি দেবের মরদেহ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান হরনাথ চক্রবর্তী, বোধিসত্ব মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়রা।  তাঁর এই প্রয়াণে টলি পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।  বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। সহকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, কাজকেই সবসময় আগে গুরুত্ব দিয়েছেন পার্থসারথী। 

প্রসঙ্গত, প্রায় চার দশকের বর্ণাঢ্য কেরিয়ার পার্থসারথির। তবে তিনি বেশিরভাগ সময়েই সিনেমায় কাজ করেছেন। কখনও পজিটিভ কখনও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা, সিরিয়াল এমনকী, নাটকের মঞ্চেও তাঁর অভিনয় সকলে দেখেছে। ‘লাঠি’, ‘প্রেম আমার’-এর মতো ছবিতে টলিউডের একাধিক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’ ছবিতে। বরাবরই পার্থসারথির  অভিনয় দিয়ে দর্শকদের মন সমৃদ্ধ করেছেন ।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪