২০২৪ সাল দুঃসময়ে কাটবে ইংল্যান্ড রাজপরিবারের, জানিয়েছিল নস্ট্রাদামুস

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যানসারে ভুগছেন ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস। সম্প্রতি কেট মিডলটনও ক্যানসারে আক্রান্ত বলে জানা গিয়েছে। ইংল্যান্ডের রাজপরিবার যে চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাবে সেকথা ভবিষ্যৎবানী করে গিয়েছিলেন নস্ট্রাদামুস। পঞ্চাদশ শতকে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই ফরাসি জ্যোতিষী।

নস্ট্রাদামুস তাঁর ক্রিপ্টিপ ভার্সেসে কয়েক দশক আগে জানিয়ে গিয়েছিলেন, ২০২৪ সাল নাগাদ ইংল্যান্ডের রাজপরিবারে দুঃসময় আসবে। পাশাপাশি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যাতে রাজাকে পদত্যাগ করতে হবে। এমন একজন কেউ ইংল্যান্ডের রাজা হবেন, যার রাজা হওয়ার কথাই নয়। ফরাসি এই ভবিষ্যৎদ্রষ্টার বক্তব্য যে অমুলক নয়, সেকথা এখন থেকেই ধরতে পারছেন ওয়াকিবহাল মহল।

বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। চার্লসের শারীরিক অবস্থা এমনই যে যেকোনও মুহূর্তে পদত্যাগ করতে হতে পারে তাঁকে। রাজা তৃতীয় চার্লস যদি পদত্যাগ করেন, তাহলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যাচ্ছে, ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুশ জানিয়েছিলেন, ইজলেসের রাজাকে জোর করে পদচ্যুত করা হতে পারে। বর্তমানে ইজলেসের রাজা তৃতীয় চার্লসের ছেলে উইলিয়ামস। এখন দেখার নস্ট্রাদামুসের সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপায়িত হয় কিনা। এর আগেও একাধিক ভবিষ্যৎবাণী করেছিলেন এই ফরাসি জ্যোতিষী। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু থেকে শুরু করে হিরোশিমার বোমা বর্ষণের সময় সব কিছুই আগে থেকে জানিয়ে গিয়েছিলেন তিনি। যেভাবে একের পর এক ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, তাতে নেটিজেনরা এখন থেকে এক্স হ্যান্ডেলে প্রশ্ন করছেন, তাহলে ইংল্যান্ডের পরবর্তী রাজা কে হবেন। রাজা তৃতীয় চার্লস কি প্রিন্স হ্যারির হাতেই দায়িত্ব দিয়ে যাবেন? সেই উত্তর অবশ্য এখনই কারোর স্পষ্টভাবে জানা নেই।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ