যোগী রাজ্য হোলি খেলার নামে মুসলিম দম্পতিকে হেনস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে তথাকথিত হিন্দুত্ববাদীরা কতটা বেপরোয়া, ফের একবার তার প্রমাণ মিলল। হোলি উ‍ৎসব পালনের নামে এক মুসলিম দম্পতিকে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করা হয়েছে। শুধু গায়ে জোর করে পিচকারি দিয়ে রং-ই ছোড়া হয়নি। প্রতিবাদ করায় এক মুসলিম মহিলার গায়ে বালতি ভর্তি রং মেশানো জল ঢেলে দিয়েছে তাণ্ডবকারীরা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। নিন্দার ঝড় উঠতেই নড়েচড়ে বসেছে পুলিশ। মুসলিম দম্পতিকে হেনস্থার মূলপাণ্ডাকে গ্রেফতার করেছে।

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিজনোর জেলার ধরমপুর থানা এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হোলি উ‍ৎসব পালনের অছিলায় রং খেলায় মেতে উঠেছে একদল তরুণ ও কিশোর। ওই সময়েই ঘটনাস্থল থেকে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন একটি মুসলিম পরিবার। গাড়ি চালকের পিছনে বসেছিলেন দুই মহিলা। মোটরবাইক  থামিয়ে আচমকাই জোর করে ওই মুসলিম ভদ্রলোক ও তার পিছনে থাকা এক মহিলার চোখেমুখে জোর করে রং মাখাতে থাকে অকাল হোলিতে মেতে ওঠা তরুণরা। ভদ্রমহিলা আপত্তি জানানোয় তাঁকে হেনস্থা শুরু হয়। এমনকি রং মেশানো জলের বালতি গায়ে ঢেলে দেওয়া হয়। কোনও ক্রমে তাণ্ডবকারীদের হাত থেকে বেঁচে পালিয়ে যায় ওই মুসলিম পরিবার।

সামাজিকমাধ্যমে ওই হেনস্থার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। ধরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে হেনস্থাকারীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিজনোরের সিনিয়র পুলিশ সুপার নীরজ কুমার জাদাউন। ওই নির্দেশের পরেই ভিডিও ফুটেজ দেখে মুসলিম পরিবারকে হেনস্থার মূলপাণ্ডা অনিরুদ্ধ নামে এক তরুণকে গ্রেফতার করেছে ধরমপুর থানার পুলিশ।  

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে