Loading live market data...
Loading active stocks...
Connecting...

রঙের উ‍ৎসবের সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলী

Share:

নিজস্ব প্রতিনিধি: হতচ্ছাড়া বৃষ্টি রংয়ের উ‍ৎসব মাটি করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবার দোলের সকালটা ছিল রৌদ্রজ্জ্বল। কিন্তু সন্ধের পরে আচমকা আকাশের মুখ ভার হল। দমকা হাওয়ার সঙ্গে নামল ইলশেগুঁড়ি বৃষ্টি। আর তাতেই ভিজল কলকাতা-সহ শহরতলীর একাংশ। সন্ধে সাড়ে ছয়টার খানিকবাদে শুরু হয় বৃষ্টি। ঝোড়ো হাওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে বিদ্যু‍ৎ পরিষেবাও বিঘ্নিত হয়।

এদিন সন্ধ্যায় আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ তৈরির ফলে আগামী কয়েকদিন বৃ্ষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যু‍ৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ওই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম। আগামিকাল মঙ্গলবার কলকাতা, হাওড়াতে বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনের আবহাওয়া একই রকম থাকবে। তবে এপ্রিল মাসের প্রথম দিকে বদল আসতে পারে।

তবে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তির হাত থেকে রেহাই পাবেন না কলকাতাবাসী। উল্টে পারদ আরও চার ডিগ্রির মতো বৃদ্ধি পেতে পারে। গতকাল রবিবারের তুলনায় কলকাতার তাপমাত্রা এদিন ২ ডিগ্রির মতো বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

১৪ মে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

‘শাসন নয়, সেবাই লক্ষ্য,’ ভবানীপুরে পুজো দিয়ে বার্তা অগ্নিমিত্রার

শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস নিয়ে বিজয়কে সতর্ক করলেন মোদি

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?