দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি, বৃহস্পতি থেকেই শুরু মনোনয়ন জমা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট নেওয়া হবে। ওই ৮৮ আসনের মধ্যে পশ্চিমবঙ্গের তিন আসন দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ রয়েছে। দ্বিতীয় দফায় যাদের ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য, রাহুল গান্ধি, শশী থারুর।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা ও মণিপুরের ৮৮ আসনে ভোট নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে মনোনয়ন জমা। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। জম্মু-কাশ্মীর বাদে বাকি রাজ্যগুলিতে মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে পরের দিন ৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। জম্মু-কাশ্মীরে মনোনয়নপত্র ঝাড়াই বাছাই করা হবে ৬ এপ্রিল। শুক্রবার জুম্মাবারের কারণে ওই দিন মুসলিম অধ্যুষিত রাজ্যে মনোনয়নপত্র পরীক্ষার কাজ হবে না। তবে জম্মু-কাশ্মীরেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, দ্বিতীয দফার ভোটে অধিকাংশ কেন্দ্রেই সকাল সাতটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে বেশ কয়েকটি রাজ্যের কয়েকটি আসনের ক্ষেত্রে ভোটগ্রহণের সময়সীমা কমবে। ত্রিপুরায় ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। অসমের পাঁচটি আসনেও (নওগাঁ, শিলচর, দিপু, করিমগঞ্জ, দারাং-উদালগুড়ি) বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে। ছত্তিশগড়ের মহাসমুন্দ আসনের বেশ কয়েকটি বুথে ভোট চলবে বেলা তিনটে পর্যন্ত।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক