প্রথম দুই দফার ভোটে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

বিজেপির ভোটলুটেরা যাতে বুথ দখল করে অবাধে ছাপ্পা দিতে পারে তার জন্য কী ব্যবস্থা করে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করার মধ্যে দিয়ে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম থেকেই উচ্চগ্রামে বাংলাকে(Bengal) হেয় করার প্রচেষ্টা। এখানে নাকি ভোটই হয় না। মানুষ নাকি ঘরে থেকে ভোটের দিন বার হতেই পারে না। আর তাই লোকসভা ভোট(Loksabha Election 2024) গোটা দেশের সঙ্গে বাংলাতে হচ্ছে ৭ দফায়। সেই সঙ্গে বাংলায় পাঠানো হচ্ছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force)। প্রথম থেকে ঢাক-ঢোল পিটিয়ে এটাই প্রচার করা হচ্ছে। যদিও বাস্তবে এখন দেখা যাচ্ছে পর্বত মূষিক প্রসব করেছে। বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর মতো প্রয়োজনীয় সংখ্যক বাহিনীই পাচ্ছে না জাতীয় নির্বাচন কমিশন(ECI)। পরিস্থিতি এখন এতটাই হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে যে প্রথম দুই দফার ৬টি লোকসভা কেন্দ্রের নির্বাচনের ভোটদানের দিন সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। অন্তত রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনি না থাকার আশঙ্কা তৈরি হয়েছে বেশ ভাল রকমই।

আগামী ১৯ এপ্রিল বাংলা সহ দেশে প্রথম দফার ভোট। সেদিন দেশের ২১ রাজ্যের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। বাংলায় সেদিন ভোট রয়েছে ৩টি লোকসভা কেন্দ্রে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এই ৩ লোকসভা কেন্দ্রে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে কমিশনের হিসাব মতো প্রায় ৩৫০ কোম্পানি বাহিনির প্রয়োজন। প্রতি বুথে আধাসেনা মোতায়েনের ক্ষেত্রে কমিশনের হিসাব, ১টি বিধানসভা এলাকায় কমপক্ষে ১৬ কোম্পানি বাহিনির প্রয়োজন। সেই মোতাবেক ১টি লোকসভা কেন্দ্রের জন্য প্রয়োজন ১১২ কোম্পানি। ফলে ৩টি লোকসভা কেন্দ্রে সব বুথে কেন্দ্রীয় বাহিনির পাহারা রাখতে প্রয়োজন ৩৩৬ কোম্পানি। এছাড়াও ভোটের দিন নজরদারির জন্য বাড়তি সেনার প্রয়োজন। ফলে প্রথম দফায় গড়ে ৩৫০ কোম্পানি ফোর্স দরকার। কিন্তু প্রথম দফায় এত সংখ্যক আধাসেনা রাজ্যে না আসার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই এ রাজ্যে প্রথম দফায় সব বুথে নাও থাকতে পারে কেন্দ্রীয় বাহিনি।  

প্রথম দফার ৩ লোকসভা কেন্দ্রের এখনও পর্যন্ত ৪০ শতাংশ এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ফলে সব বুথে কেন্দ্রীয় বাহিনি দেওয়া না গেলে সে ক্ষেত্রে ওয়েব কাস্টিং, ভিডিও রেকর্ডিং ও সিসিটিভির নজরদারি রাখা হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আর এখানেই প্রশ্ন, যদি ৩টি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী না দিয়েও ভোট করানো সম্ভব বলে কমিশন মনে করে তাহলে বাংলাতে কেন ৯২০ কোম্পানি বাহিনী পাঠানোর কথা বলা হয়েছিল? নাকি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে বিজেপিকে ভোট লুঠের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? উনিসঘের ভোটে এই ৩ কেন্দ্রই বিজেপির দখলে গিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি তাঁদের বিরুদ্ধে। ৩টি আসনের মধ্যে অন্তত ২টি আসনে তাঁদের হারের সম্ভাবনা রয়েছে। আর তাই বিজেপির(BJP) ভোটলুটেরা যাতে বুথ দখল করে অবাধে ছাপ্পা দিতে পারে তার জন্য আগে থেকেই কী ব্যবস্থা করে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করার মধ্যে দিয়ে।  

রথের দিন ফের ধাক্কা মমতার, তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড