ভোটের বাজারে বিরল রাজনৈতিক সৌজন্য আসানসোলে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজনীতি এখন অশ্লীল ভাষা প্রয়োগের রেওয়াজ খুবই দেখা যায়। ভোটের মুখে এক দলের নেতা তার প্রতিপক্ষ দলের নেতা বা নেত্রীর প্রতি কুকথা বলবেন, সেটা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই সব কিছুর মধ্যেও যে রাজনৈতিক সৌজন্যের জায়গা রয়েছে, তারই দৃষ্টান্ত মিলল আসানসোলে। নির্বাচনী প্রচারের মাঝেই পারস্পরিক কুশল বিনিময়ে মাতলেন তৃণমূল ও বিজেপির দুই নেতা।

শনিবার কুলটি বিধানসভা এলাকার মিঠানি গ্রামে একটি মেলায় জনসংযোগ কর্মসূচি সারতে আসেন পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তখন সেখানে প্রচার করতে হাজির হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। জিতেন্দ্রকে দেখে উজ্জ্বলবাবু তাঁকে ডেকে নেন। তারপর দুজনেই মেতে ওঠেন আড্ডায়। একে অন্যের বাড়ির খোঁজখবরও নেন। বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলে। এরপর জিতেন্দ্র ও উজ্জ্বল নিজের নিজের প্রচারের কাজে চলে যান। জানা যায়, একটা সময়ে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হাত ধরেই একটা সময়ে রাজনীতিতে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। দীর্ঘদিন পর সেই জিতেন্দ্র তিওয়ারির সঙ্গেই একসঙ্গে বসে আড্ডায় মেতে উঠলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়।

এদিন দুজনের মধ্যে পারস্পরিক সাক্ষাতের পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, ‘উজ্জ্বলদা আমাদের নেতা। ওর কাছে রাজনীতি করা শিখেছি। দাদার পরিবারের খবর জিজ্ঞাসা করলাম। বৌদিরও খোঁজ নিলাম।‘ অন্যদিকে পুরনো সহকর্মীর সঙ্গে দেখা করে তৃণমূলের বর্ষিয়ান নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, ‘ওর সঙ্গে পরিচয় আজকের নয়। বহুদিনের। আমার শরীরের কথা জিজ্ঞাসা করল। ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগল।‘

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ