হোয়াটসঅ্যাপে স্বামীকে খুনের ‘সুপারি’ স্ত্রীর, ৫০ হাজার ইনামের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামীকে খুন করতে পারলেই মিলবে পুরস্কার। কত টাকা জানেন। নগদ ৫০ হাজার টাকা। হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে এই কথা ঘোষণাও করেছে স্ত্রী। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া যে এই পর্যায়ে পৌঁছোতে পারে, তা হয়ত কেউ কল্পনাও করতে পারে না। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাহ জেলায় এই দম্পতির বাড়ি। সম্প্রতি স্ত্রী হোয়াটস অ্যাপ স্ট্যাটাস দেখে প্রথম খুনের বিষয়টি জানতে পারেন স্বামী। সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানাতে যান স্বামী। পুলিশের কাছে ওই ব্যক্তির অভিযোগ ছিল, এর আগেও তাঁর স্ত্রীর এক বন্ধু তাঁকে খুনের হুমকি দিয়েছিল। এবার সেই বন্ধুর হাত থাকতে পারে বলে সন্দেহ তাঁর। ইতিমধ্যে হুমকি দেওয়া ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।

জানা গিয়েছে, ২০২২ সালের জুলাইতে অভিযোগকারী ব্যক্তির সঙ্গে বিয়ে হয় মধ্যপ্রদেশের ভিন্দের বাসিন্দা এক মহিলার। এরপরই ওই মহিলার সঙ্গে নানা বিষয়ে অশান্তি লেগেই ছিল ওই ব্যক্তির। ২০২২ সালের ডিসেম্বরেই স্বামীকে ছেড়ে ফের ভিন্দে চলে আসে ওই মহিলা। এরপর সেখানেই থাকা শুরু করে। এরপর ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই মহিলার বাবা মা ওই ব্যক্তিকে খুনের হুমকি দেয়। এখানেই শেষ হয়, এবার ওই ব্যক্তির স্ত্রীও স্বামীকে খুনের হুমকি দিল। উল্লেখ্য, এই ধরনের ঘটনা যে একেবারে নতুন এমনটা নয়। এর আগে ২০১৯ সালে গুরুগ্রামে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার অবশ্য স্বামীকে খুন করার জন্য তাঁর স্ত্রী ১৬ লাখ টাকা দিয়েছিলেন দুষ্কৃতীকে।

 

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের