বড়বাজারে গেঞ্জি-টি শার্টের চাহিদাতেও এগিয়ে তৃণমূল

কলকাতার বড়বাজারের পতাকা পট্টির দোকানদাররা সাফ জানিয়ে দিলেন, অর্ডারের ভিত্তিতে তৃণমূলের থেকে যোজন পিছিয়ে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে বড় নির্বাচন হিসাবে চিহ্নিত হয় ৪টি ভোট। লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভার নির্বাচন। সেই সব নির্বাচনে কলকাতার(Kolkata) বড়বাজারে(Barabazaar) নানান দলের পতাকা, ফ্লেক্স, ব্যানারের চাহিদা যেমন তুঙ্গে ওঠে তেমনি প্রিয় দলের নেতানেত্রীদের ছবি সম্বলিত গেঞ্জির চাহিদাও থাকে। ২৪’র লোকসভা নির্বাচনেও সেই ছবি বদলাচ্ছে না এতটুকুও। আর এই সব রাজনৈতিক দলের পতাকা, গেঞ্জির বিক্রেতারা সাফ জানিয়ে দিলেন, বাজারে কোন দলের কাটটি কীরকম তা বেশ বোঝা যায় অর্ডারের চাহিদা দেখে। এবারের ছবি বলছে, তৃণমূলের(TMC) থেকে যোজন পিছিয়ে বিজেপি(BJP)। ভোট বাজারে পারদ যত চড়ছে, ততই কলকাতার বড়বাজারে দেদার বিকোচ্ছে নেতানেত্রীদের মুখের ছবি-সহ গেঞ্জি, টি- শার্ট।

নির্বাচনের আবহে, প্রিয় নেতানেত্রীকে বুকে আগলে রেখে ঘুরতে চান মানুষজন। আর তাই মোদি-মমতার ছবি দেওয়া টি-শার্ট থেকে পতাকা, দেদার বিকোচ্ছে বড়বাজারে। হাত থেকে কাস্তে-হাতুড়ির পতাকারও চাহিদা চোখে পড়ছে। চাহিদার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, তাঁর মুখ ছাপা গেঞ্জি কিনতে খরচ ১০০ টাকা। কোথাও কোথাও দাম ১৬০ টাকা। এর অর্ধেক দামে বিকোচ্ছে মোদির মুখের ছাপ দেওয়া টি শার্ট। সেগুলির দাম ৬০ টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ছাপা-সহ গেঞ্জি টেক্কা দিয়েছে মোদিকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাপ গেঞ্জির দাম ৭০ থেকে ৮০ টাকা। কার্যত ভোটের বাজারে মমতা-মোদি-অভিষেকের টি শার্টের চাহিদা বেড়েই চলেছে। বামেরা তারা-হাতুড়ি-কাস্তে মার্কা গেঞ্জি কিনছেন। কর্মী-সমর্থক, সাধারণ মানুষও কিনছেন।

বিক্রেতাদের কথায়, মার্কেটে সবথেকে এগিয়ে ‘বাংলার মেয়ে’ মমতা। গেঞ্জি ছাড়াও শাড়ি, পতাকা, ছাতা, সবেতেই এগিয়ে তৃণমূল। জোড়াফুলের পরই আছে বামেরা। লাল পতাকা, গেঞ্জি, ছাতা, টুপি দেদার বিকোচ্ছে বড়বাজার ও অন্যান্য পাইকারি বাজারে। সবুজ, লাল, তেরঙ্গা, গেরুয়া পতাকা বিকচ্ছে দেদার। জোড়াফুল-হাত-হাতুড়ি-পদ্মফুল ছাপ শাড়ি বা টুপি, বড়বাজারের দোকানে দোকানে ঝুলছে। মোদি-মমতার মুখোশও বিক্রি হচ্ছে। মোদি, মমতা, অভিষেকের ১০০ পিস মুখোশের দাম ৪০০ টাকা। বিভিন্ন দলের ব্যাচের দাম ৪ থেকে ১০ টাকা। রাজনৈতিক দলগুলির প্রতীক দেওয়া শাড়ির দাম ১৫০ থেকে ২০০। মাপ অনুযায়ী পতাকার দাম ৫ থেকে সাড়ে ১০ টাকা। নেতা-নেত্রীর ছবি আঁকা ৮০ পিস সানগার্ডের দাম ৬০ টাকা, টুপি ১০ টাকা, বাইক ফ্ল্যাগ স্ট্যান্ড এক পিস ১০ টাকা। বিক্রেতাদের কথায়, সব থেকে কম অর্ডার এসেছে বিজেপি থেকে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে