টানা ১৮ ঘণ্টার পর নলকূপ থেকে উদ্ধার দুই বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে খোলা নলকূপের মধ্যে পড়ে গেল  দুবছরের একটি শিশু।  ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়পুরা জেলায়।  জানা গিয়েছে, খেলা করতে গিয়ে দুবছরের শিশুটি পড়ে যায় লাচাইয়ান গ্রামে ১৬ ফুট গভীর নলকূপে। এরপর টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর উদ্ধারকর্মীরা তাঁকে  অবশেষে  উদ্ধার করে।

খবর পেয়ে  পুলিশ কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চালানোর সময় পাইপলাইনের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হয়। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইন্দি তালুকের লাচাইয়ান গ্রামে। উদ্ধারকর্মীরা বোরওয়েলে ফেলে দেওয়া ক্যামেরার মাধ্যমে পুরো অভিযানের সময় ছেলেটিকে দেখতে পেয়েছিলেন। কর্মকর্তারা তাকে উদ্ধারের জন্য প্রায় ২১ ফুট গভীর একটি সমান্তরাল গর্ত খোঁড়ে।

 পাশাপাশি  ঘটনাস্থলের কাছে মোতায়েন করা হয়েছিল একটি মেডিকেল টিম। যাতে শিশুটিকে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হয়। পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাই শিশুটির পা নড়ছে। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে জড়ো হওয়া ভিড় নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর ওই শিশুটিকে উদ্ধার হয় । বর্তমানে  শিশুটিকে  ইন্ডির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…