সব বুথে নয়, শুধুমাত্র স্পর্শকাতর বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী

প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনীর প্রয়োজন। এত সংখ্যক বাহিনী মেলা এখন অসম্ভব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের লোকসভা নির্বাচনে(Lolsabha Election 2024) তৃণমূল কংগ্রেস যে সব শ্লোগান তুলেছে তার মধ্যে অন্যতম হল – ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’। সেই বিরোধীদের এবার বড় ধাক্কা দিতে চলেছে খোদ জাতীয় নির্বাচন কমিশন(ECI)। কেননা সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর(Central Force) অপ্রতুলতার দরুণ কমিশন সিদ্ধান্ত নিয়েছে বাংলায়(Bengal) প্রথম দফা নির্বাচনে শুধুমাত্র স্পর্শকাতর বুথেই(Sensitive Booths) থাকবে কেন্দ্রীয় বাহিনী। যদিও বিরোধীদের দাবি ছিল, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটগ্রহণ করাতে হবে। কিন্তু সেই দাবি যে পূরণ হচ্ছে না সেটা এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, যে পুলিশকে বিরোধীদের সব থেকে বড় আপত্তি সেই পুলিশের ওপরেই এবার নির্ভর করতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। আগামী শনিবার তাই প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা স্থির করতে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেটর আর কে শর্মা।

সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ এপ্রিল রাজ্যের যে ৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে সেই প্রথম দফার আগে বাংলায় আরও বাড়তি কেন্দ্রীয় বাহিনী পাঠানো কার্যত সম্ভব হচ্ছেই না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আর তাই কমিশনও প্রথম দফার সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারছে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র স্পর্শকাতর বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি বুথগুলির ভোট পাহারার জন্য রাজ্য পুলিসের ওপরই ভরসা করতে হবে কমিশনকে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭৭ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে আর অতিরিক্ত বাহিনী না মিললে প্রথম দফায় শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতে আধাসেনা মোতায়েন রেখে ভোট হবে। কেননা, প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় ৩৫০ কোম্পানি বাহিনীর প্রয়োজন। এত সংখ্যক বাহিনী মেলা এখন অসম্ভব। কারণ প্রথম দফায় দেশের একাধিক রাজ্যে একাধিক কেন্দ্রে নির্বাচন রয়েছে। ফলে যে সংখ্যক বাহিনী থাকবে তা দিয়েই প্রথম দফায় কাজ চালাতে হবে কমিশনকে।

রথের দিন ফের ধাক্কা মমতার, তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড