আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাটের ঝুলিতে আরও একটি রেকর্ড, কী জানেন

নিজস্ব প্রতিনিধি : টি ২০ ক্রিকেটকে ঘিরে একাধিক রেকর্ডের অধিকারী বিরাট কোহলি। তবে শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একটি রেকর্ড করলেন কোহলি। সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ভারতের এই ব্যাটসম্যান। বিরাটের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহবাগ।

শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করেন বিরাট। ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৬৭ বলেই সেঞ্চুরি করেছিলেন মণীশ পাণ্ডে। মণীশের সঙ্গে বিরাটও এই একই কৃতিত্বের অধিকারী হয়েছে। ৬৭ বলে সেঞ্চুরি করা নিয়ে যুক্তি দেখিয়েছেন বিরাট কোহলি। বিরাটের মতে, তাঁকে অথবা ফ্যাব ডুপ্লেসিকে শেষ পর্যন্ত থাকতেই হত। ডুপ্লেসি আউট হওয়ার পর আমি আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে পারছিলাম না। বোলাররা ভাবছিল, আমি তাদের মেরে খেলব। কিন্তু আমি তা করিনি। শিশির পড়া সত্বেও পিচ খুব শুষ্ক ছিল। ফলে ব্যাটসম্যানদের পক্ষে পিচ খুব একটা অনুকূল ছিল না।

এদিন বিরাটের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহবাগকে। বীরেন্দ্র সেহবাগের মতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও ২০ রান করা প্রয়োজন ছিল। বিরাট কোহলি খুব ভালো খেলেছে। কিন্তু কোহলির সঙ্গে যাদের খেলা প্রয়োজন ছিল, সেই গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিকরা ঠিকমতো খেলেননি। কোহলি যখন ৩৯ বলে ৫০ রান করেছিলেন, তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। তবে তারপর দলের অন্যান্য ব্যাটসম্যানরা তেমন ব্যাট করতে না পারায় পুরো চাপটা এসে পড়ে বিরাটের ওপর। তাঁকে শেষ পর্যন্ত থাকতে হয়েছিল। ফলে কোহলি তাঁর স্ট্রাইক রেট বাড়াতে পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ