জম্মু কাশ্মীরে জোট বেঁধে লড়ছে কংগ্রেস-ফারুখের দল

Share:

নিজস্ব প্রতিনিধি : জম্মু কাশ্মীরে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। জম্মু কাশ্মীর ও লাদাখে আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

জম্মু কাশ্মীর ও লাদাখে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে আলোচনা হয়। ঠিক হয়েছে, এই দুটি দলই তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুখ আবদুল্লা জানান, উধমপুর, জম্মু ও লাদাখ লোকসভা কেন্দ্রে লড়বে কংগ্রেস। অন্যদিকে অনন্তনাগ, বারামুল্লা ও শ্রীনগর কেন্দ্রে লড়বে ন্যাশনাল কনফারেন্স।

কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে আসন সমঝোতা হয়ে গেলেও মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে কিন্তু কংগ্রেসের সেই অর্থে কোনও আসন সমঝোতা হয়নি। জানা গিয়েছে, অনন্তনাগ-রাজৌরি আসন থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহবুবা মুফতি। সেই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, ওই কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের হয়ে একজন প্রার্থী। পাশাপাশি ডেমোক্র্যাটিভ প্রোগ্রেসিভ আজাদ পার্টির গুলাম নবি আজাদেরও ওই কেন্দ্র থেকে লড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকতে দেখা গিয়েছে মেহবুবা মুফতিকে। পিডিপির সঙ্গে আসন সমঝোতা না হলেও কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানান, পিডিপি ইন্ডিয়া জোটের মধ্যেই রয়েছে। তবে আসন সমঝোতা অন্য জিনিস। উল্লেখ্য, ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হয়ে যায়। জম্মু কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রীয় শাসিত এলাকার মর্যাদা দেওয়া হয়। এরপর থেকে ভারতের এই ভূস্বর্গে রাজনৈতিক প্রেক্ষাপটেও বদল আসতে শুরু করে। এখনও পর্যন্ত জম্মু কাশ্মীরে কোনও বিধানসভা ভোট হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে ভোট করতে হবে।

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের