বয়সে বড় হওয়া সত্ত্বেও অরিজিতের পা ছুঁয়ে প্রণাম বাদশার, ভিডিও ভাইরাল

আমি অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করার বিষয়ে সত্যিই খুব উত্তেজিত ছিলাম। কারণ তিনি এমন একজন যার সঙ্গে থাকতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি। আমি গানটির কথা লিখেছি এবং তাকে পাঠিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই বড় তারকা হোক না কেন, নিজের থেকে বড় মাপের তারকাদের দেখলে প্রকাশ্যেই তাঁকে সম্মান জানানোর রেওয়াজটা হিন্দু সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ মানুষের থেকে সেলিব্রিটিরাও এই মর্মে বিশ্বাসী। গোটা বিশ্বের চোখে মেলোডি কিং অরিজিৎ সিং। যিনি তাঁর কন্ঠের যাদুতে মুগ্ধ করেছেন গোটা বিশ্বকে। অন্যদিকে বলিউডের অন্যতম খাস Rapper গায়ক বাদশা, যিনি আসার পরেই বলিউডে Rapper জগতের রীতিমতো আলোড়ণ ঘটে।

তবে বাদশার থেকে কেরিয়ার এবং সম্মানে অনেকটাই উঁচুতে অরিজিৎ সিং। সম্প্রতি একটি মঞ্চে অরিজিৎ সিংকে দেখতে পেয়ে প্রকাশ্যেই অরিজিতের পা ছুঁলেন বাদশা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বাদশার আচরণে মুগ্ধ হয়ে গেলেন ভক্তরা। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের একটি কনসার্টে একইসঙ্গে ডাক পেয়েছিলেন বাদশা এবং অরিজিৎ সিং। আর এদিন বাদশার সদ্য প্রকাশিত অ্যালবাম ‘এক থা রাজা’ থেকে সোলমেট গানটি একইসঙ্গে গাইলেন অরিজিৎ এবং বাদশা। আর গানটি শুরু করার আগেই বাদশা মঞ্চে উঠে অরিজিতের পায়ে পড়ে যান।X-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ যখন মঞ্চে ছিলেন তখন বাদশা উঠে এসে তাঁকে অভ্যর্থনা জানান।

 

র‌্যাপার, যিনি অরিজিতের চেয়ে বড় হওয়া সত্ত্বেও, তাকে জড়িয়ে ধরার আগে গায়কের পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর তাঁরা একসঙ্গে গানটি গাইলেন। ভিডিওটি X-এর একজন ভক্ত ক্যাপশন সহ শেয়ার করেছেন, “কী একটি মুহূর্ত!! বাদশা অরিজিৎ সিংয়ের পা ছুঁয়েছেন।” ভক্তরা অরিজিতকে সম্মান করার জন্য বাদশার প্রশংসা করেছেন। “বাদশা তার চেয়ে বয়সে বড় হওয়া সত্ত্বেও তাঁকে অনেক সম্মান করে, সেটাই এখানে প্রমানিত।” অনুষ্ঠানের পর বাদশা ভ্যারাইটির সঙ্গে সাক্ষাত্কারে অরিজিতের বিষয়ে বলেন, “আমি অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করার বিষয়ে সত্যিই খুব উত্তেজিত ছিলাম। কারণ তিনি এমন একজন যার সঙ্গে থাকতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি। আমি গানটির কথা লিখেছি এবং তাকে পাঠিয়েছি।” গত মাসে মুক্তি পেয়েছে এক থা রাজা। অরিজিতের সঙ্গে এটি বাদশার প্রথম সহযোগিতা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর