জল্পনার অবসান, আসানসলের বিজেপি প্রার্থী হলেন সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই আবহে আসানসোলে বিজেপি ঘোষণা করল  প্রার্থীর নাম। আসন্ন নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়বেন সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া। তাঁর বিপক্ষে লড়ছেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্‌হা।  তবে এখন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি।

সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়াকে এই নিয়ে তিনবার লোকসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। প্রথমবার তিনি  দার্জিলিং থেকে লড়েছিলেন। আর সেইসময় সুরিন্দর জয়লাভ করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তবে দ্বিতীয়বার তিনি লড়েছিলেন বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। তখনও সুরিন্দর জয়লাভ করেন। তৃতীয়বার তিনি লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন আসানসোল থেকে।

উল্লেখ্য, সুরিন্দর হলেন আসানসোলের ‘ভুমিপুত্র’। তাই সেইদিক থেকে তাঁর রয়েছে বেশ কিছু সুবিধা । অন্যদিকে সুরিন্দর অবাঙালি হয়েও বাংলা ঝরঝরে বলতে পারেন। সেইজন্যই বিজেপি নেতৃবর্গ শত্রুঘ্ন সিন্‌হাকে হারাতে সুরিন্দরকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বিজেপি আসানসোল কেন্দ্র থেকে আগে প্রার্থী করেছিল পবন সিংহকে। কিন্তু তৃণমূলের আইটি সেলের কড়া আক্রমণের মুখে তিনি নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নেন। এরপরেই শুরু হয় কে হবেন বিজেপি প্রার্থী? আগামী ১৩ মে  আসানসোলে নির্বাচন । এই আবহেই বুধবার ঘোষিত হল বিজেপি প্রার্থীর নাম।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা