এক্স হ্যান্ডেল থেকে মোদির ছবি সরালেও ভোটে লড়ার বার্তা পবনের

Share:

নিজস্ব প্রতিনিধি : আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরিয়ে নিলেন অভিনেতা পবন সিং। উল্লেখ্য, প্রথমে পবনের নামই এই আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরে পবন নিজেই নাম প্রত্যাহার করে নেন। এদিন বিহার থেকে নির্বাচনী লড়াইতে নামার বার্তা দিয়েছেন পবন।

আসানসোলে বিজেপি প্রার্থী হতে না চাওয়া অভিনেতা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘মাতা গুরুমাতা ভূমেরু। মানে হল, মা এই ভূমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাকে আমি কথা দিয়েছিলাম, এবারের নির্বাচনে লড়ব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিহারের কারাকাট কেন্দ্র থেকে ২০২৪-এর নির্বাচনে লড়ব। জয় মা দেবী।‘ উল্লেখযোগ্য বিযয় হল, এদিন আসানসোলে বিজেপি প্রার্থী হিসাবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দিলেন পবন। এর থেকে স্পষ্ট, এবারে নির্বাচনে লড়লেও বিজেপি বিরোধী হিসাবেই লড়ছেন তিনি।

 

ইতিমধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর হয়ে এই কেন্দ্রে লড়ছেন উপেন্দ্র কুশওয়াহা। অন্যদিকে আরজেডি, কংগ্রেস ও বামেদের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে পবন লড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে গত ২ মার্চ আসানসোল কেন্দ্রে বিজেপির তরফে পবনের নাম ঘোষণা হওয়ার পর থেকে জোরকদমে পবনের বিরুদ্ধে প্রচারে নামে তৃণমূল। আসানসোলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় পবনের বিতর্কিত গানের ভিডিও পোস্ট করেছিলেন। এরপরই ভোজপুরী গায়ক আসানসোল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে সিদ্ধান্ত নেন।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার