বেলদায় উদ্ধার ৫ কুইন্টাল মাদক, গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন যতই এগোচ্ছে ততই রাজ্যে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মাদক। এবার পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে পেঁয়াজের ট্রাক থেকে উদ্ধার হল বস্তা বস্তা ‘নিষিদ্ধ’ মাদক। জানা গিয়েছে দু-দশ কেজি নয়, একেবারে ৫০০ কেজি বা ৫ কুইন্টাল উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক। এই ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন ৫ জন।

জানা গিয়েছে, গোপন সূত্র মারফত  জানতে পেরে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৬০নং জাতীয় সড়কের বড়সড় অভিযান চালায় পুলিশ। তারপরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ  উদ্ধার করে বিশাল পরিমাণের গাঁজা। পেঁয়াজ বোঝাই ওই ট্রাকটি ছাড়াও একটি ব্যক্তিগত চারচাকা গাড়িও আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে। তারা সকলেই হলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে উড়িষ্যা থেকে একটি পেঁয়াজের ট্রাকের করে কলকাতায় পাচার করা হচ্ছে গাঁজা। ওই ট্রাকের সঙ্গেই একটি প্রাইভেট কার যাচ্ছে বলেও খবর আসে। এরপরই, বেলদা সংলগ্ন শ্যামপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ওঁত পেতে বসে থাকেন Special Task Force এবং বেলদা থানার পুলিশ আধিকারিকরা। অবশেষে রাত্রি ৯টা-সাড়ে ৯টা নাগাদ সন্দেহজনক দুটি গাড়িতে শুরু হয় তল্লাশি। আর তখন পিঁয়াজ বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিদের  জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়