দমদমের বস্তিতে ভয়াবহ আগুন, ছুটে গেলেন দমকল মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দমদমের সুধীর শূর কলেজের পিছনে ছাতাকল এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।  এই ঘটনার খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং দমকল মন্ত্রী সুজিত বসু।

সৌগত রায় বলেছেন, ‘ আগুন নেভাতে দমকল কাজ করছে। আমাদের প্রাথমিক কাজ হল আগুন নিয়ন্ত্রণে আনা। এই ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হয়েছে। ইতিমধ্যেই সরকারের তরফে  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।‘ অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘ঘিঞ্জি এলাকায় আগুন লেগে গিয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা বেগ পেতে হবে দমকল বাহিনীকে। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ করছে আমাদের রোবট।‘

এছাড়াও ঘটনাস্থলে গিয়েছে সিপিআইএম প্রার্থী সুজন মুখোপাধ্যায়। তিনি বলেন,’ সবাইকে বলব আগুন নেভাতে  হাত লাগাতে। বর্তমানে আগুন নেভানো হল প্রধান কাজ। তবে কি করে আগুন লাগাল তা জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত হবে।‘ স্থানীয়রা জানিয়েছে, এই আগুন লাগার ঘটনায় ৪০-৫০ টি ঘর নষ্ট হয়ে গিয়েছে।ঘটনাস্থলে গিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । ইতিমধ্যেই আগুনের তীব্রতার জেরে আশেপাশে এলাকাতেও  ছড়িয়ে পড়েছে আগুন। বর্তমানে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেছে।  

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা