নববর্ষে নাইটদের ম্যাচে ইডেনে হাজির থাকবেন কিং খান

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার নববর্ষের দিন ইডেনে ফের খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের সেই ম্যাচে ক্রিকেটারদের উৎসাহ দিতে হাজির থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। এর আগেও নাইটদের ম্যাচে হাজির থাকতে দেখা গিয়েছিল শাহরুখকে। তবে নববর্ষের দিন বলিউড বাদশার উপস্থিতি অন্য মাত্রা এনে দেবে বলে মনে করা হচ্ছে।

রবিবার নববর্ষের দিন লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে এবারের আইপিএলে একটি ম্যাচে হার মানতে হয়েছে নাইটদের। ঘরের মাঠে রবিবার যে জেতার সুযোগ হাতছাড়া করবে না সেকথা বলাই যায়। আর এই কেকেআর শিবিরে আত্মবিশ্বাস জোগাতে হাজির থাকবেন এনার্জেটিক শাহরুখ খান। খেলা শেষে মাঠে নেমে পড়া, গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করা এর আগেও করেছেন শাহরুখ। তবে রবিবারের সন্ধ্যায় নববর্ষের দিন শাহরুখের সঙ্গে বলিউডের অন্যান্য তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

এর আগে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সদের প্রথম জয় এসেছিল। সেদিনও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইডেনেই ছিলেন শাহরুখ। কেকেআরের জয়ে উচ্ছ্বসিত শাহরুখকে মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতেও দেখা গিয়েছে। শাহরুখের এই বডি ল্যাঙ্গয়েজ দেখে স্বভাবতই উচ্ছ্বসিত কেকেআর টিমের সদস্যরা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে