৩০ মার্চ পর্যস্ত তেল আবিবে বিমান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলের ওপর ইরান  হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইজরায়েলর তেল আবিবে ৩০ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখল এয়ার ইন্ডিয়া। টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থা শুক্রবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২০ এপ্রিল পর্যন্ত  তেল আবিবে বন্ধ থাকবে বিমান পরিষেবা।

পাশাপাশি এয়ার ইন্ডিয়া জানিয়েছে,” বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই সময় যাদের টিকিট বাতিল হয়েছে তাদের এককালীন ছার দেওয়া হবে।“ এছাড়াও যাতে গ্রাহকদের কোন অসুবিধা না হয় সেইজন্য 011-69329333 / 011-69329999 নম্বরে যোগাযোগ  করতে বলেছে বিমান সংস্থা।

গত ১৩ এপ্রিল রাত থেকে ইজরায়েলকে লক্ষ্য করে  প্রায় ২০০ টির বেশি ব্যালেস্টাইন ক্ষেপাণাস্ত্র এবং ড্রোন ভূপতিত করেছে । ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলা প্রসঙ্গে ইজরায়েল বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইজরায়েলের দিকে লক্ষ্য করে ইউএভি নিক্ষেপ করেছে। তবে এই হামলায় ইজরায়েলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

হঠাৎ কেন ইজরায়েলের ওপর  হামলা চালাল ইরান? ইজরায়েল ও ইরানের সমপর্ক বরাবরই শীতল। গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে খুন নিয়ে তেল আভিভের বিরুদ্ধে সুর চড়িয়েছে ইরান। পাল্টা হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে তেহরানকে বিঁধে চলেছে তেল আভিভ। দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের একটি ভবনে হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন আধিকারিক নিহত হন। ইজরায়েলের ওই হামলার মধুর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূতাবাসে হামলাকে ইরানের মূল ভূখণ্ডে হানা হিসাবেই ধরে নেওয়া হবে। আর ইরানের ভূখণ্ডে হামলাকারীদের উপযুক্ত জবাব পেতে হবে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক