Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটের দিন বিস্ফোরণের জেরে ছত্তিশগড়ে মৃত্যু সিআরপিএফ জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম দফায় লোকসভা নির্বাচনের দিন প্রাণ হারালেন সিআরপিএফ জওয়ান। শুক্রবার সকালে আচমকাই ছত্তিশগড়ের বস্তারে ইউবিজিএল শেল বিস্ফোরণ হয়। আর তাতেই গুরুত্বর জখম হন সিআরপিএফ জওয়ান। চিকিৎসার জন্য  জখম জওয়ানকে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে বস্তার জেলার সদর দফতর জগদলপুরে স্থানান্তরিত করা হয় ।সেখানকার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি  ভর্তি হন। তবে শেষ পর্যন্ত প্রাণে  বাঁচান গেল না সিআরপিএফ জওয়ানকে ।  

জানা গিয়েছে, নিহত ওই জওয়ানের নাম দেবেন্দ্র কুমার।  শুক্রবার ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা দায়িত্বে ছিলেন তিনি ৷  সেই সময় ইউবিজিএলের শেল বিস্ফোরণ হওয়ায় গুরুত্বর আহত হন তিনি। সিআরপিএফের ১৯৬ নম্বর ব্যাটেলিয়ন ছিলেন দেবেন্দ্র কুমার। সূত্রের খবর শনিবার বস্তার জেলার ধোবিগুড়া গ্রামে কনস্টেবল কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই বিস্ফোরণের তদন্তের জন্য বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছিয়েছে।

উল্লেখ্য, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তার ৷ এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব।  বস্তারের কোন্ডাগাঁও, নারায়ণপুর, জগদলপুর, বিজাপুর, চিত্রকোট, দান্তেওয়াড়া ও বস্তারে ভোট প্রক্রিয়া চলে। দুপুর ৩ টে পর্যন্ত  মাওবাদী অধ্যুষিত এলাকা বস্তারে ৫৪ .১৪  শতাংশ ভোট পড়েছে ।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়