ডাউন ব্যান্ডেল লোকালে আগুন, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে ডাউন ব্যান্ডেল লোকালে  ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার আচমকাই ট্রেনের মধ্যে আগুন লাগায় উত্তেজনা ছড়িয়ে  পড়ে  চুঁচুড়া স্টেশনে। পূর্ব রেলের জানিয়েছে, শনিবার সকাল ৮টা ২৮ মিনিটে হাওড়া থেকে ছাড়ে ব্যান্ডেল লোকাল । এরপর চুঁচড়ার দুই নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময়  ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ তিনি  ট্রেনটি থামিয়ে দেন।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে ট্রেনের যাত্রীরা হুড়মুড়িয়ে চুঁচুড়া স্টেশনে নেমে পড়ে । তবে কিছু সময় পরেই ট্রেনটি ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিং ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনা প্রসঙ্গে ট্রেনে থাকা এক যাত্রী জানিয়েছেন, “ ট্রেন থেকে কালো ধোঁয়া বেরাচ্ছিল। আধ ঘণ্টা মতো ট্রেন দাঁড়িয়েছিল। তবে আচমকাই আগুন লাগায় যাত্রীরা ভয় পেয়ে যায়।“

এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র  জানিয়েছেন,” আগুন লাগার ফলে সামান্য সমস্যা তৈরি হয়েছিল। তবে তা কিছু সময়ের মধ্যেই  ঠিক হয়ে যায়।“ তবে শনিবার বলে অন্যান্য দিনের মত যাত্রী সংখ্যা কিছুটা হলেও কম  ছিল ট্রেনে। কিন্তু ট্রেনে বিভ্রাটের জেরে অস্বস্তিতে পড়েন অনেকেই। 

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের