মমতার দাবি, ‘সম্ভবত জিতে যাবে’, অভিষেকের দাবি, ‘সার্জিক্যাল স্ট্রাইক’

মমতা আর অভিষেক দুইজনই কার্যত গতকালের ভোট হয়ে যাওয়া ৩ আসনে তৃণমূলের ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী অভিমত তুলে ধরেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে গতকাল থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা। শুক্রবার দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। তার মধ্যে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও ছিল। সেই ৩ কেন্দ্র হল – কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। সেই ৩ কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এবার সেই ভোটের ফলাফল কী হতে চলেছে তা নিয়ে এদিওন অর্থাৎ শনিবার মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। প্রথমে এই বিষয়ে মুখ খোলেন অভিষক উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সভা থেকে। পরে এই নিয়ে মালদার গাজোলের সভা থেকেও মুখ খোলেন। দুইজনই কার্যত ওই ৩ আসনে তৃণমূলের(TMC) ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী অভিমত তুলে ধরেন।

এদিন অভিষেক বলেন, ‘কাল উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন ছিল। বাংলা বিরোধীদের ঘরে কাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা, বোন, ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ২৬ তারিখ আপনাদের সময়, যে যে ভাষায় শিখবে, তাঁকে সেই ভাষায় শিক্ষা দিন। গতকাল যে নির্বাচন হয়েছে, সেখানে তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে চলছে। আমরা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছি, কারণ ইনি বিজেপি থেকে এসেছিলেন, তারপরেই এর বাড়িতে আইটি তল্লাশি হয়। দুদিন ধরে তল্লাশি চলেছে। তারপরেও তিনি মাথা নিচু করেননি। উনি লড়াই চালিয়ে গিয়েছেন। যিনি মাথা উঁচু করে লড়াই চালিয়েছেন, তাঁকেই নির্বাচিত করা উচিত।’ মমতা কী বলেছেন, ‘আমাদের অনেক আদিবাসী নেতা আছেন। প্রকাশ চিক বরাইক আমাদের রাজ্যসভার সাংসদ। তা সত্ত্বেও এ বার আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে। সম্ভবত জিতে যাবে। কোনও সমীক্ষা বিশ্বাস করবেন না। সব বিজেপি টাকা দিয়ে করিয়েছে। বিধানসভায় ২০০টি ভোট পাবে বলেছিল। পায়নি। এ বারও পাবে না।’

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২