ব্যর্থতার দায়ভার নিয়ে ইজরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের ইস্তফা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  গত ৭ অক্টোবর ইজরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়  নিয়ে যখন তুলকালাম তখনই হালিভা তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইজরায়েলি সেনাবাহিনী।হালিভা ছিলেন প্রথম কোনো উচ্চপর্যায়ের ইজরায়েলি কর্মকর্তা। তিনি ইজরায়েলি সামরিক বাহিনীতে ৩৮ বছরের পেশাগত জীবন কাটিয়েছেন। এমনকি পদত্যাগপত্রে তিনি ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে তিনি এই দিনটিকে তাঁর জন্য কলঙ্কিত ভেবে সঙ্গে বয়ে বেড়াচ্ছেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। ভয়াবহ এই যন্ত্রণা তিনি আজীবন বয়ে বেড়াবেন কিভাবে। তাই পদত্যাগ পত্র দিয়ে তাঁর এই যন্ত্রণা টা খানিকটা কমাতে চাইছেন তিনি।

পাশাপশি তিনি তাঁর পদত্যাগপত্রে এই হামলার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিচার চেয়েছেন। জানা গেছে নিয়ম অনুসারেই পদত্যাগ করবেন তিনি। সমস্ত পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি হবে। তারপরই তিনি তাঁর দায়িত্ব ছেড়ে দিয়ে অবসরে যাবেন।

ইজরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, হামাসের ওই হামলায় ১ হাজার ১৭০ জন নিহত হয়েছে। যদিও থেমে থাকেন নি ইজরায়েল। পাল্টা জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইজরায়েল।

শুধু তাই নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, চলমান ইজরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। যাদের অধিকাংশই ছিল নারী এবং শিশু।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক