খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল খাদ্য দফতরে। বুধবার এই প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।  ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি নথি জাল করে খাদ্য দফতরে চাকরি দেওয়ার অভিযোগ। এই ঘটনার সঙ্গে যুক্ত শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার  গ্রেফতার করা হয়েছে । তারা দুজনে এই প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তবে পুলিশের আশঙ্কা চাকরি প্রতারণা ঘটনায় এই দুজন ছাড়াও আরও অনেকেই যুক্ত রয়েছে। কারা এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

কি করে ঘটল এই প্রতারণা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরের এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি করে দেওয়ার নামে আট লক্ষ টাকা নিয়েছিল শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার । তারপর ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপিও দেয় দুই অভিযুক্ত। কিন্তু সেই নিয়োগপত্র পেয়েই সন্দেহ ওই মহিলার। যাচাই করে বুঝতে পারেন পুরোটাই ভুয়ো। প্রতারণার শিকার হয়েছেন তিনি। তারপরে তিনি নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। আর কারা কারা এই প্রতারণার কবলে পড়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ