শুধু এলাচ,লবঙ্গ ও ১ টাকার কয়েনে ফেরান অর্থ ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে টাকা থাকলেই শুধু খরচ করে ফেলছেন ? ১ টাকাও জমাতে পারছেন না!তবে জেনে নিন মা লক্ষ্মীর আরাধনায় ভাগ্য ফেরাবেন কি করে ? এর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না।অল্প সময়ে সহজেই লক্ষ্মী-আরাধনা করতে পারবেন। এতে আপনার হাতের অর্থ জমবে এবং বাড়বে।রোজগারেও উন্নতি হবে। জেনে নিন কি করতে হবে।

আপনি জানেন কি, একটি মাত্র এলাচ, লবঙ্গ এবং এক টাকার একটা কয়েনের মাধ্যমে কী ভাবে অর্থ উপার্জন দ্বিগুণ বাড়িয়ে তোলা যায়? শুনুন তবে। তবে শুধু শুনলে হবে না মানতে হবে সব নিয়মাবলি। তবেই ফল পাবেন হাতেনাতে।

উপকরণ : এই আরাধনায় খুব বেশি কিছু লাগবে না। ১ টি এলাচ, ১ টি লবঙ্গ, ১ টি একস টাকার কয়েন ও ঘিয়ের প্রদীপ।

কিভাবে ও কখন করবেন : যে কোনও বৃহস্পতি বা শুক্রবার এই নিয়ম করা গেলে খুব ভাল হয়। তবে যদি বৃহস্পতি বা শুক্রবার সম্ভব না হয়, তা হলে যে কোনও বারেই করা যেতে পারে সমস্যা নেই।মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তার পর দেবীর সামনে একটি এলাচ, লবঙ্গ ও কয়েনটি রেখে বিধি মতো মা লক্ষ্মীর পুজো করুন।

বিধি : মা লক্ষ্মীর পুজো করুন। পুজো করার পর ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে এই মন্ত্র ১০৮ বার জপ করতে থাকুন।—‘‘মন্ত্র — ওম মহালক্ষ্মীয়ে নমঃ’

বিশেষ নিয়ম : এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে। মনে রাখতে হবে সেই নিয়ম। না হলে বিপদ। এই নিয়মগুলি হল-

সময় : ক্রিয়াটি সন্ধ্যাবেলা করতে হবে।

ধ্যান এবং মনোযোগ : এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে।

শুদ্ধ বস্ত্র :  শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করতে হবে।

নিখুঁত লবঙ্গ : এলাচ ও লবঙ্গটি যেন ভাঙা না থাকে এবং নিখুঁত হয়।

নির্দিষ্ট স্থান : সব শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ে রেখে যেখানে বাড়ির খরচের জন্য টাকা রাখা থাকে, সেখানে রেখে দিতে হবে।

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ১৫০০-এর বেশি

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট