‘গায়ে মাখানো রয়েছে পটাশিয়াম সায়ানাইড’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উদ্ধার হল দ্বাদশ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকায়। আত্মঘাতী ওই পড়ুয়ার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা আছে,”আমার শরীরে মাখানো রয়েছে পটাশিয়াম সায়ানাইড। যা ছুঁলে মৃত্যু পর্যন্ত হতে পারে।”    আর তা নিয়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

জানা গিয়েছে আত্মঘাতী ওই পড়ুয়া হলেন বছর ১৯-এর মহম্মদ আদনান সামি। বর্তমানে সে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। এদিন সকালে   বাড়ির কাজ করছিলেন এক পরিচারিকা।  সেই সময় তার নজরে পড়ে যেখানে আদনানের ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখেই পরিচারিক চিৎকার করে লোকজনকে ডাকাডাকি শুরু করেন।  বাড়ির লোকেরা ধরাধরি করে তার দেহ নামান। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বংশীহারি থানার পুলিশ । এরপরেই তার দেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ।

পরিবার সূত্রে জানা যায়, আদনানের বাবা পেশায় একজন শিক্ষক। মাস চারেক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয় আদনান। তারপর থেকে সে বাড়িতেই থাকত। তবে বাড়ির বাইরে পড়াশোনা করার জন্য তার কোন বন্ধু ছিল না। তাই সে একাই থাকত। তাহলে কি কারণে ওই পড়ুয়া আত্মহত্যা করল?  তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে