নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে গাড়ি থেকে উদ্ধার ২ শিশুর মৃতদেহ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইতে ঘটল মর্মান্তিক ঘটনা। বুধবার সন্ধ্যে বেলা থেকে দুটি শিশু  নিখোঁজ ছিল । তারপর শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, মধ্য মুম্বইয়ের অ্যান্টপ হিলে পার্কের কাছে বন্ধ থাকা গাড়ির মধ্য থেকে ওই দুই শিশুকে  মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে  বাড়ির বাইরে  খেলছিল ৫ বছরের মুসকান মহব্বত শেখ এবং বছর ৭–এর সাজিদ মহম্মদ শেখ। সন্ধ্যা পর্যন্ত শিশুরা বাড়ি না ফেরায় তাদের অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খোঁজ না পাওয়ায় অ্যান্টপ হিল থানায় নিখোঁজ ডায়েরি করে দুই শিশুর পরিবার। সেই ডাইরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

কয়েক ঘণ্টা পর নজরে আসে  একটি বন্ধ গাড়ির মধ্যে পড়ে দুই শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির দরজা খুলে দুই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বর্তমানে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির ভিতরে আটকে ওই দুই শিশুকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। অভিযুক্তকে খুঁজতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই