ইভিএম বিভ্রাট নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

শুক্রবার বাংলার ৩ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের সময় বিস্তর ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটেছে। আর তার জেরে কমিশনকে চিঠি দিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা। এদিন অর্থাৎ শুক্রবার ছিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ(2nd Phase Polling Date)। এদিন দেশে মোট ৮৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। তার মধ্যে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও ছিল। সেই ৩ কেন্দ্র হল – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এদিন সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের ১৯৯৯টি বুথে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৭৩০টি বুথে এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে ১৫৬৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। কিন্তু প্রথম ২ ঘন্টাতেই কমিশনের(ECI) কাছে প্রায় আড়াইশো অভিযোগ জমা পড়ে এই ৩ লোকসভা কেন্দ্র থেকে। এর মধ্যে ৯০ শতাংশ অভিযোগই ইভিএম খারাপ(EVM Problem) থাকা নিয়ে। আর তার জেরে বেলার দিকে কমিশনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল(TMC)।

এদিন সকাল থেকে রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ে। কিন্তু সেই লাইন এগোচ্ছিল খুবই ধীর গতিতে। কোথাও কোথাও ভোট শুরু হতেই সকাল ৮টা বা সাড়ে ৮টা বেজে গিয়েছে। এর নেপথ্যে ছিল ইভিএম বিভ্রাট। ধীর গতিতে ভোট পড়ার জন্য প্রথম ২ ঘন্টায় ভোটদানের হার মাত্র ১৫ শতাংশের কিছু বেশি উঠেছিল। কিন্তু গত ১৯ তারিখে প্রথম ভোটদানের দিন প্রথম ২ ঘন্টায় ভোট প্রদানের হার উঠেছিল ৩০ শতাংশেরও বেশি। এর জেরে ভোটারদের একাংশের তরফে দাবি করা হয় যে, ভোট দান যাতে কম হয় তার জন্য পরিকল্পিত ভাবে ইভিএম বিভ্রাটের ছক করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে বুথে বুথে খারাপ ইভিএম পাঠানো হয়েছে, যাতে দেরীতে ভোট গ্রহণ শুরু হয় আর ভোটাররা এই গরমে বিরক্ত হয়ে বাড়ি ফিরে চলে যান। ভোটারদের এই অভিযোগকে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। এই অভিযোগ যে ফেলনা নয় সেটা বেশ বোঝা যাচ্ছে কমিশনের কাছে জমা পড়া অভিযোগের জেরে। কেননা প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে আড়াইশোর মতো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৯০ শতাংশ অভিযোগই ইভিএমকে কেন্দ্র করে।

এদিন তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাটের ঘটনা ঘটেছে। এই লোকসভা কেন্দ্রের ১৭৩০টি বুথের মধ্যে ৩৫টি বুথে ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাটের অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও কমিশনের তরফে এদিন বিকাল পর্যন্ত ইভিএম বিভ্রাট নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। নতুন করে কোনও বুথে পুনর্নিবাচনের কথাও জানানো হয়নি। এদিন আবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা প্রায় ৫০টি বুথে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছেন। যদিও সেই দাবি যে মানা হবে এমন কোনও বার্তা এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি।

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে