অমেথি, রায়বরেলির প্রার্থী চূড়ান্ত করতে শনিতে বৈঠকে কংগ্রেস নির্বাচনী সমিতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেথি কেন্দ্রে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসছে কংগ্রেস নির্বাচনী সমিতি। ওই দুই আসনে গান্ধি পরিবারের দুই সদস্য প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এবং রাহুল গান্ধি প্রার্থী হতে পারেন বলে জোর জল্পনা চলছে। আগামিকাল অর্থা‍ৎ শনিবারের বৈঠকেই ওই জল্পনায় ইতি ঘটতে পারে।

আগামী ২০ মে পঞ্চম দফায় রায়বরেলি ও অমেথিতে ভোটগ্রহণ হবে। গত নির্বাচনে গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত রায়বরেলি থেকে জিতেছিলেন সোনিয়া গান্ধি। যদিও অমেথি আসনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল রাহুল গান্ধিকে। চলতি ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে ভোটে লড়ছে কংগ্রেস। রাজ্যের ৮০টি আসনের মধ্যে শতাব্দী প্রাচীন দল লড়বে ১৭ আসনে। ইতিমধ্যেই ওই ১৭ আসনের মধ্যে অধিকাংশ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। তবে যে দুই আসনের দিকে গোটা দেশের চোখ সেই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

আর তার ফলেই নানা জল্পনা চলছে। অমেথি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম এখনও ঘোষণা করতে না পারার জন্য কংগ্রেসকে খোঁচাও দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও ওই খোঁচার পরেও দুই আসনে দলের তুরুপের তাস কারা হবেন তা খোলসা করেনি কংগ্রেস নেতৃত্ব। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণের পরেই রায়বরেলি ও অমেথি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ওয়ানাডের ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই অমেথি থেকে রাহুলের প্রার্থি হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হবে।

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া