Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অন্য কোনও দলে যোগদান করছি না’, পদত্যাগ নিয়ে মুখ খুললেন দিল্লির কংগ্রেস প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদত্যাগ করেছেন দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি  ।  রবিবার কংগ্রেস প্রধান থেকে পদত্যাগ করার পর তিনি বলেন, “ অন্য কোনও রাজনৈতিক  দলে যোগ দিচ্ছেন না। আমি কংগ্রেসের সঙ্গে রয়েছি।  শুধু মাত্র আম আদমি পার্টির সঙ্গে জোট করার জন্যই দায়িত্ব থেকে  পদত্যাগ করেছি।”  ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে  লাভলির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন ।

রবিবার পদত্যাগ করার পর কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি জানিয়েছেন, যেহেতু তিনি দিল্লি কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছেন না। সেইজন্যই দিল্লির পার্টি ইউনিটের প্রধান হিসাবে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে গিয়েছে। তাই কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন দিল্লি কংগ্রেসের প্রধান। পাশাপাশি অরবিন্দর সিং লাভলি   জানিয়েছেন, ‘দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটি দলের সাথে জোট করেছে যা কংগ্রেস পার্টির বিরুদ্ধে  বিদ্বেষপূর্ণ দুর্নীতির অভিযোগ আনার একমাত্র ভিত্তিতে গঠিত হয়েছিল। তা সত্ত্বেও দল দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। যা তাদের করা উচিত হয়নি।‘

এছাড়াও লাভলি  দাবি করেছেন,’দিল্লি কংগ্রেসের প্রধান হিসেবে তাঁর নেওয়া বেশ কিছু সিদ্ধান্তকে বাঁধা দিয়েছে এআইসিসি-র সাধারণ সম্পাদক। তাই দলের মধ্যে আমি কাজ করতে পাচ্ছিলাম না। সেইজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।‘ অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে  দিল্লিতে আপের সঙ্গে জোট বেধেছে কংগ্রেস। আম আদমি পার্টি লড়ছে চারটি আসনে, কংগ্রেস লড়ছে তিনটি আসনে। নির্বাচনে নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং পূর্ব দিল্লিতে আপ লড়াই করছে । অন্যদিকে চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে লড়াই করবে কংগ্রেস। এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি  ।  

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের