CAA ইস্যুতে মমতার হাত শক্ত করার ডাক দিলেন নমঃশূদ্র বোর্ডের চেয়ারম্যান

মালদার বুকে বিজেপিকে কঠিন পরিস্থিতে ফেলে দিয়েছেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। দাঁড়ালেন মমতার পাশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে বাংলা(Bengal) থেকে বিজেপি(BJP) যে ১৮টি আসন জয় করেছিল তার মধ্যে ৭টি আসনই এসেছিল উত্তরবঙ্গ থেকে। সেখানকার ৮টি আসনের মধ্যে মাত্র ১টি জিতেছিল কংগ্রেস। বাকি সবই গিয়েছিল বিজেপির ঝুলিতে। তৃণমূলকে(TMC) সেবার খালি হাতেই ফিরতে হয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও জমি ফেরত পায় তৃণমূল। মালদা জেলার(Malda District) ২টি লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তর মালদা রয়েছে বিজেপির হাতে এবং মালদা দক্ষিণ কেন্দ্রটি রয়েছে কংগ্রেসের হাতে। একুশের ভোটে এই মালদা জেলারই ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে জয়ের মুখ দেখে তৃণমূল, বাকি ৪টি যায় বিজেপির দখলে। এবার সেই মালদার বুকেই বিজেপিকে কঠিন পরিস্থিতে ফেলে দিয়েছেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য(Mukul Chandra Bairagya)। তিনি মালদার মাটিতে দাঁড়িয়ে CAA ইস্যুতে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত শক্ত করার ডাক দিয়েছেন।

কী বলেছেন মুকুল? চলতি সপ্তাহে মালদা জেলার বামনগোলা ব্লকের আদাবাড়ি, বটতলী, লালমাটি সহ বিভিন্ন এলাকায় প্রচারের পর শনিবার গাজোলের প্রত্যন্ত গ্রামে মতুয়া ও নমঃশূদ্রদের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যেপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদনের পাশাপাশি  বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুকুল। তাঁর দাবি, নাগরিকত্ব দেওয়ার নামে আদতে বাঙালিদের এবং নমঃশূদ্রদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে চাইছে বিজেপি। এই বিপদ থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার প্রয়োজন আছে। তিনি জানিয়েছেন, ‘নাগরিকত্ব দেওয়ার নামে বাংলাদেশি হিসেবে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে বিজেপি। প্রথমে ৬ নম্বর ফর্ম ফিলআপ করে ভোটার কার্ড দেওয়া হয়েছে। এখন নাগরিকত্বের ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, দলিল দেওয়ার কথা বলা হচ্ছে। অসমের দেখা গিয়েছে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ভোটার কার্ডে নামের পাশে ‘ডি’ লেখা রয়েছে। অর্থাৎ আপনি বাংলাদেশি। লক্ষীর ভাণ্ডার যাতে বন্ধ না করতে পারে, সেদিকে নজর রেখে মা-বোনরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।’

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী