Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেশ থেকে গণতন্ত্র মুছে যাবে’, বাংলায় এসে মোদিকে তোপ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  রবিবার মালদার সুজাপুরে সভা করেন কংগ্রেস নেতা। এদিন  মালদা উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনের জন্য খাড়গে এদিন বাংলায় আসেন।   রবিবার সভা থেকে বিজেপিকে তিনি বেনজিরভাবে আক্রমণ করেন।

খাড়গে বলেন, ‘এখন থেকেই আমরা যদি নিজেদের অধিকার বুঝে না নি, তাহলে দেশ থেকে গণতন্ত্র মুছে যাবে। সংবিধান ধ্বংস হয়ে যাবে। মোদিজি ক্ষমতায় এলে একনায়কতন্ত্র শাসন শুরু করবেন। বিভেদের রাজনীতি করছে বিজেপি।’  পাশাপাশি কংগ্রেস সভাপতি নির্বাচনী বন্ড নিয়ে  বলেন, “ বিজেপি এই বন্ডের মাধ্যমে কত টাকা লুঠ করেছে। কাউকে ছাড়া হবে না।” 

এদিনের সভা থেকে খাড়গে ভোটারদের বলেন,’তৃণমূলকে ভোট দিয়ে ভোটের বিভাজন করবেন না। কারণ, কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র আছে।’ অন্যদিকে লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার মত নেতৃত্বরা । এই আবহে বাংলায় এলেন কংগ্রেস সভাপতি।

উল্লেখ্য, ভোটের  পরিসংখ্যান  দেখলে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের  মধ্যে  ৩৪ টি পেয়েছিল তৃণমূল এবং সিপিএম ২টি , বিজেপি ২ টি এবং  কংগ্রেস ৪টি আসন পেয়েছিল। পাশাপাশি ২০১৯ সালে তৃণমূল পেয়েছিল ২২ টি আসন , বিজেপি পেয়েছিল ১৮ টি এবং কংগ্রেস ২ টি । এই পরিস্থিতিতে  ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলা থেকে কটা আসন জেতে কংগ্রেস, সেটাই এখন মূল দেখার বিষয়।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি