Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও ঝাড়গ্রাম: অবশেষে আচ্ছা দিন আসলো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল।বিকেলের দিকে দমকা হাওয়া বইতে থাকে। সন্ধ্যার পর  বৃষ্টির(Rain ) মুখ দেখল কলকাতাবাসি(Kolkata)। দীর্ঘ তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় কলকাতা শহর জুড়ে। তাপপ্রবাহে পেতে থাকা ভূমিষ্ঠ থেকে গরম হাওয়া উঠতে শুরু করে বৃষ্টির জলে। অন্যদিকে জেলায় জেলায় সঙ্গে থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি।অপেক্ষার অবসান।কলকাতা-সহ রাজ্যে অবশেষে স্বস্তি।

সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে স্বস্তি দক্ষিণবঙ্গে।কোথাও মাঝারী, কোথাও আবার ভারী,সঙ্গে ঝোড়ো হাওয়া। এর আগে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল।সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজেছে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ।বঞ্চিত হয় নি উত্তরবঙ্গও। ঝড়বৃষ্টি হয়েছে হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতে। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি।সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। এদিকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি।সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।সেখানে কমলা সতর্কতা জারি।

ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর,দুই ২৪ পরগনায়। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।এরপরেই বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া জেলায়। সেখানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবারও উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে।অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে। গত কয়েকদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এবার তা থেকে মুক্তি পেল জঙ্গলমহল তথা জেলাবাসী। গত বেশ কয়েকদিন ধরে গরমে ভুগছিলেন সাধারণ মানুষ। বৃষ্টির দেখা মিল ছিল না। ফলে গরমের দাপট আরো বাড়ছিল। কবে বৃষ্টি হবে তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন সাধারণ মানুষ।

তবে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল সোমবার তুমুল বৃষ্টি হতে পারে জঙ্গলমহলের(Jangalmahal) একাধিক জেলায়। আর ঠিক সেই মতো সোমবার সন্ধ্যা নাগাদ ঝড়ো হওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা(Jhargram District) জুড়ে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইছিল জেলায়। ঝাড়গ্রামের, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর সহ সমস্ত জেলায় এই মুহূর্তে তুমুল বৃষ্টি চলছে। একটানা এই গরমের থেকে এবার মুক্তি পেলেন জেলা বাসি।অবশেষে কলকাতায় অধৈর্য গরমের হাত থেকে মুক্তি মিলল কলকাতা বাসির। আজ সন্ধ্যে সাতটার কিছু পরপরই শুরু হল বৃষ্টি। অফিস ফেরত যাত্রী ও রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি বিঘ্নিত হলেও সকলেরই মুখে হাসি প্রথম কাল বৈশাখীতে।দিন কয়েকের তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বেলা গড়াতে না গড়াতে রাস্তাঘাটে তেমনভাবে চোখে পড়ছিল না সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো বৃষ্টি। বিদ্যুতের ঝলকানি সঙ্গে টিপটিপ বৃষ্টি, এই বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে আমজনতা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, দাসপুর সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি।

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

Vivo X300 সিরিজ লঞ্চের পর কমল Vivo X200-এর দাম, জানুন বিস্তারিত…

গায়ের দুর্গন্ধে একাকার? জানুন গরমকালে কী কী মেনে চললে নিস্তার পাবেন!

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়