চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার উন্নয়নে মুগ্ধ বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের উন্নয়নের সুনাম বাংলাদেশের মন্ত্রীর মুখে। সম্প্রতি বাংলায় এসেছেন বাংলাদেশের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম। আর এখানের একাধিক বিষয়ে নজর রেখেছেন, যার ভিত্তিতে তিনি প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট ও ট্রাফিক পরিষেবায় মুগ্ধ বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী। বাংলাদেশের রাজশাহি থেকে সোনা মসজিদ-মাহদিপুর সীমান্ত চেক পোস্ট হয়ে সড়ক পথে সপরিবার মুর্শিদাবাদে আত্মীয়ের বাড়ি এসেছিলেন শাহরিয়ার। শুক্রবার তিনি এসেছিলেন কাটোয়ায় করজ গ্রামে মামার বাড়িতে একটি শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে।

পুরো রাস্তাটি সড়কপথে এসেছেন কিন্তু কোনও অসুবিধা হয়নি। যানজট ছিলই না রাস্তায়। আর এই পরিষেবা পেয়ে মুগ্ধ বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘সঙ্গে চালক থাকলেও আমার সপরিবারের সফরে প্রায় ২২ ঘণ্টা নিজেই গাড়ি চালিয়েছি। তখনই দেখেছি, জাতীয় সড়কে ৮০ কিলোমিটারের বেশি গতিতে কেউ গাড়ি ছোটাচ্ছে না। চমৎকার সড়ক, যানজট নেই, দুর্ঘটনার ঝুঁকিও কম। পশ্চিমবঙ্গের এই ট্রাফিক পরিচালন ব্যবস্থা আমার বেশ মনে ধরেছে। চেষ্টা করব যাতে ওদেশেও এই ব্যবস্থা চালু করা যায়। শীঘ্রই দুই দেশের মধ্যে মোটর ভেহিক্যালস চুক্তি স্বাক্ষর হবে। এতে দুই দেশের পরিবহণ ব্যবস্থা উন্নত হবে। দুই দেশের ভিসা পরিষেবাও সরল করা হবে। দুই দেশের নাগরিকের যাতায়াতের ক্ষেত্রে ১৯৬৫ সালের আগের অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এতে উপকৃত হবেন দুই বাংলার মানুষই।’

আগে দেশের বিভিন্ন নেতারা বাংলায় এসে বর্তমান সরকারের কাজের প্রশংসা করেছেন। এবার পাশ্ববর্তী দেশের মন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজেরব প্রশংসা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ