জুনে শেষ দ্রাবিড়ের মেয়াদ, রোহিতদের জন্য নয়া কোচ খোঁজা শুরু হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় সিনিয়র দলের কোচের মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ শেষ হওয়ার পরে দ্রাবিড়ের বিকল্প হিসাবে রোহিত শর্মাদের হেড স্যার খুঁজতে শুরু করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খুব শিগগিরই ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সর্বময় কর্তা জয় শাহ। ফলে জল্পনা শুরু হয়েছে, তবে কী রোহিত শর্মাদের নয়া হেড স্যার হচ্ছেন কোনও বিদেশি ক্রিকেটার?

২০২১ সাল থেকে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। প্রায় তিন বছর হতে চলল তিনি দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর জমানায় ওয়াড, টেস্ট এবং টি টোয়েন্টিতে ভারত দাপট দেখালেও আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি। গত বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পরেই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। যদিও রাহুলকে বুজিয়ে-সুজিয়ে নিরস্ত করা হয়। জুন মাস পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

আগামী জুনের পরে রাহুলের পরিবর্তে নতুন কোনও কোচকে দায়িত্ব দিতে চাইছেন বিসিসিআই কর্তারা। কেননা, ভারতীয় ক্রিকেট দল আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় যে সাফল্য পেয়েছে তার পিছনে ছিলেন বিদেশি কোচরা। ২০১৩ সালে শেষ বারের মতো আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বিরাট কোহলিরা। ওই সময়ে জাতীয় দলের কোচ ছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ডানকান ফ্লেচার। বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, জাতীয় সিনিয়র দলের নতুন কোচ ভারতীয় হবেন না বিদেশি হবেন তা ঠিক করবে উপদেষ্টা কমিটি। নয়া কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। ওই বিজ্ঞাপনের নিরিখে যে সমস্ত আবেদন জমা পড়বে তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাইলে রাহুল দ্রাবিড়ও আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা।

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি