মুম্বইকে হারিয়ে প্লে অফে পৌঁছল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াংখেড়েতে হারের বদলা নেওয়া হল না হার্দিক পাণ্ড্যদের। শনিবার রাতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১৮ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল কেকেআর। জবাবে ১৩৯ রানেই থেমে গেল হার্দিক পাণ্ড্যদের মুম্বই। এদিনের জয়ের ফলে প্রথম দল হিসাবে চলতি আইপিএলের প্লে অফে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভালই সূচনা করেছিলেন মুম্বইয়ের দুই গোড়াপত্তনকারী ব্যাটার ঈশান কিশন ও রোহিত শর্মা। আস্কিং রান রেট যাতে ধরাছোঁয়ার বাইরে না যায় সেদিকে নজর রেখেই ব্যাট করতে থাকেন দুজনে। ২৯ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত সপ্তম ওভারে বল করতে এসে ঈশানকে (২১ বলে ৪০) ফিরিয়ে জুটি ভাঙেন সুনীল নারাইন। পরের ওভারে এসে রোহিতকে ফেরান বরুণ চক্রবর্তী। ২৩ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন প্রাক্তন মুম্বই অধিনায়ক। মাত্র ২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। চার নম্বরে নামা সূর্যকুমার যাদব বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাঁকে থামান আন্দ্রে রাসেল। ১৩ বলে ১১ রান করে ফেরেন বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার।

পরের ওভারে দায়িত্বজ্ঞানহীনের মতো বরুণ চক্রবর্তীর বলে বাজে শট মেরে সাজঘরে পেরেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তার অবদান মাত্র ২ রান। যার উপরে ভরসা করেছিল মুম্বই সেই টিম ডেভিড কোনও রান না করেই আন্দ্রে রাসেলের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই চালান তিলক ভার্মা। দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৪তম ওভারে রান আউট হয়ে যান নেহাল ওয়াধেরা (২)। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল ২২ রান। হর্ষিত রানার প্রথম বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ তুলে আউট হন নমন ধীর (১৭)। তৃতীয় বলে ফেরেন তিলক ভার্মা (৩২)। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় মুম্বইয়ের হার।শেষ পর্যন্ত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে সক্ষম হয় হার্দিকরা।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের