রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, আশীর্বাদ নিলেন, সেলফি তুললেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল রবিবাসরীও প্রচারে বেরিয়ে পড়েন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকাল সকাল বারইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা থেকে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা। সেখানে দেখা যায় সায়নী ঘোষকে(Sayani Ghosh) মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড়। আর মাত্র হাতে গোনা ১৯ দিন বাকি লোকসভা নির্বাচনের শেষ দাফার ভোট। তার আগেই জুজু ধান তৃণমূল বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে। গত শনিবার বারুইপুরের পিয়ালী এলাকায় প্রচারে যান বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, পাঁচিলে বসে জল মাপছে। এরকম কিছু দলকে ধরেই বিজেপি বাঁচতে চাইবে। একযোগে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করতে দেখা যায় বাম পার্থী সৃজনদের। এরপর রবিবাসিয় প্রচারে এসে সায়নী ঘোষ তার পাল্টা বলেন, তৃণমূল পাঁচিলে বসে থাকে না, মানুষের মনে থাকে ।সেটা জানতে হলে চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি সন্দেশখালি ঘটনা সমস্তটা ফেক বলে জানান তিনি।

সায়নী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandopadhay) নাম খারাপ করতে গিয়ে পুরো বাংলার নাম খারাপ করেছে বিজেপি। এভাবেই আজ বারুইপুরে প্রচারে এসে পাল্টা সিপিএম ও বিজেপিকে খোঁচা দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। এদিন বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নেন সায়নী ঘোষ। ছোটদের আদর করেন। যুবতী বা কম বয়সীদের সঙ্গে সেলফিও তোলেন। চায়ের দোকান থেকে মুদির দোকান বাড়ির উঠোন থেকে পথ চলতি এমনকি মোটরসাইকেলে আরোহীদের ও দৃষ্টি আকর্ষণ করেন সায়নী ঘোষ।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য