তালিকায় নাম নেই, ভোট দিতে পারলেন না  প্রাক্তন বায়ুসেনা প্রধানের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে শুরু হয়েছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে চলছে ভোট গ্রহণ। এদিন পুনের স্যাম্পলিং স্কুল বানের রোডের বুথে গিয়ে ভোট দিলেন ভারতের বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল প্রদীপ বসন্ত নায়েক। বুথ কেন্দ্রে তাঁর সঙ্গে ছিলেন  স্ত্রী এবং ছেলে বিনীত। তবে দুঃখের বিষয় যে প্রাক্তন বায়ুসেনা প্রধানের ছেলে ভোট দিলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না স্ত্রী।

এই নিয়ে মার্শাল প্রদীপ বসন্ত নায়েক জানিয়েছেন, ‘আমি ও আমার ছেলে ভোট দিতে পারলেও আমার ৭২ বছর বয়সী স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি কর্মকর্তার নজরে এনেছিলাম। তখন তারা জানান, তাদের কিছু করার নেই। আমরা এটা শুনে হতাশাগ্রস্ত হয়ে পড়ি।‘ অন্যদিকে আসন্ন নির্বাচনে পুনে লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছে প্রাক্তন মেয়র মুরলীধর মোহল। তাঁর বিপক্ষে রয়েছে কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধনগেকর।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগে তিন দফা লোকসভা নির্বাচনে  ভোটার তালিকা থেকে  বাদ পড়েছে বহু ভোটারের নাম। তবে কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে এখন সুস্পষ্ট কিছু জানা যায়নি।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে