বারাণসীতে হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন  লোকসভা নির্বাচনে বারাণসী থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জমা দিলেন মনোনয়ন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী মোদি। এরপর তিনি কাশী কোতোয়াল মন্দিরে  গিয়ে আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দেন। মোদির সঙ্গে ছিলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, যিনি অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন।  

পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের শীর্ষ নেতারা।  এই নিয়ে তৃতীয়বারের মতো বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন নরেন্দ্র মোদি । এর আগে ২০১৪ এবং ২০১৯ সালে এই আসন থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার জয়ের লক্ষ্য নিয়ে তিনি  বারাণসী থেকে লড়তে চলেছেন । অন্যদিকে  এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্টে করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন , “কাশীর সঙ্গে আমার সম্পর্ক আশ্চর্যজনক, অবিচ্ছেদ্য এবং অতুলনীয়…আমি শুধু বলতে পারি যে, এটি ভাষায় প্রকাশ করা যায় না !”

উল্লেখ্য, বারাণসীতে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় ১ জুন ভোটগ্রহণ হবে। তার আগে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে বারাণসী লোকসভা কেন্দ্রে থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে  রেকর্ড ভোটে  জিতেছিলেন নরেন্দ্র মোদি। অন্যদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪ লক্ষেরও বেশি ভোটে জয়ী  হয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে আসন্ন নির্বাচনে তিনি সেই জয়ের হার ধরে রাখতে পারে কিনা সেটাই এখন মূল প্রশ্ন।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে