উলুবেড়িয়াতে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির শিকার এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি , উলুবেড়িয়া : হাওড়া জেলার উলুবেড়িয়াতে রবিবার কেন্দ্রীয়বাহিনীর এক জওয়াননের শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা। রবিবার ভোরবেলা উলুবেড়িয়ার(Ulabaria) মহিষ রেখা রেল ব্রিজের কাছে একজন মহিলা যখন মর্নিং ওয়াক করছিলেন। সেই সময় দুজন ভোটের ডিউটিতে কর্মরত বিএসএফ জওয়ান রাস্তায় টহল দিচ্ছিলেন। অভিযোগ ওই মহিলাকে দেখে তার কাছে এসে কু- প্রস্তাব দেন তারা। ওই মহিলা তাতে রাজি না হওয়ায় ভোরবেলা রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে অভিযোগ ওই দুই জওয়ানের মধ্যে একজন যার নাম যোগীন্দর পল সেই জওয়ান ওই মহিলাকে জড়িয়ে ধরেন। অভিযোগ প্রকাশ্য রাস্তায় তার গোপনাঙ্গে হাত দেয় ওই জওয়ান(Jawan)। তাকে জড়িয়ে ধরে চুমু খায়। এবার ওই মহিলা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে তখন আশেপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই দুই জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মানুষজন দুজন দুজনকে ধরে ফেলে।

এরপর উলুবেড়িয়া থানায়(Ulaberia Police Station) ফোন করে স্থানীয় মানুষজন ওই দুই জওয়ানকে পুলিশের হাতে তুলে দেয়। শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা পরে উলুবেড়িয়া থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে, বিএসএফের(BSF) জনসংযোগ আধিকারিক এর পক্ষ থেকে জানানো হয়েছে যে জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওই জওয়ানদের উলুবেড়িয়ার ভোটের ডিউটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি জনসভা করতে রাজ্যে এসেছিলেন। ঠিক সেই দিনেই হাওড়ার উলুবেড়িয়াতে নির্বাচনের আগের দিন সাত সকালে বিএসএফ জওয়ান প্রকাশ্য রাস্তায় যে ধরনের ঘটনা ঘটালো তাতে বিজেপি রীতিমতো অসস্তিতে পড়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থীর ইলেকশান এজেন্ট মোঃ জাহির রাহি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পুলিশ অবজারভারের কাছে। এই ধরনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। ভোটের নিরাপত্তায় নিয়োজিত এবং ভোটারদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে কর্তব্যরত বিএসএফ জওয়ান যে ধরনের ঘটনা ঘটিয়েছে তাতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করে তিনি নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা সুরক্ষিত রাখার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উলুবেড়িয়া এলাকা জুড়ে। সন্দেশখালিতে(Sandeshkhali) নারীদের ওপর অত্যাচারের ঘটনায় যখন লোকসভা নির্বাচনে বিজেপি সুর ছড়াচ্ছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সেই সময় উলুবেড়িয়ার এই ঘটনা পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে অনেকটা ব্যাক ফুটে নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা