ভোট দানের হারে চার দশকের রেকর্ড ভাঙল জম্মু-কাশ্মীরের বারামুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: গণতন্ত্রের সেরা উ‍ৎসবে অংশ নিতে উপত্যকার মানুষের উ‍ৎসাহ নয়া-নয়া রেকর্ড গড়েছে। ভোট চতুর্থীতে শ্রীনগরে ৩৮ বছরের রেকর্ড ভেঙে সর্বাধিক ভোট পড়েছিল। সোমবার চার দশকের মধ্যে সর্বাধিক ভোটদানের সাক্ষী থাকল বারামুল্লাও। এই কেন্দ্র থেকেই ন্যাশনাল কনফারেন্সের টিকিটে লড়ছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছে মোদি সরকার। ৩৭০ ধারা বিলোপের নামে উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ায় গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে ক্ষোভে ফুঁসছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। নিজেদের প্রতিবাদ নথিভুক্ত করতেই তাঁরা লোকসভার ভোটকেই বেছে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত তিন দশকের ট্র্যাডিশন ভেঙে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ৩৭০ ধারা প্রত্যাহারের পরে জঙ্গিদের দৌরাত্ম্য কমেছে। তাই মানুষ ভোট দেওয়ার সাহস পাচ্ছেন।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৬ সালে বারামুল্লা কেন্দ্রে ভোট পড়েছিল ৪৬.৬৫ শতাংশ। তার পর থেকে প্রতিবারই লোকসভা ভোটে প্রদত্ত ভোটের হার কমেছে। ১৯৯৮ সালে ভোটের হার ছিল ৪১.৯৪ শতাংশ। ১৯৯৯ সালে ভোটদানের হার ছিল ২৭.৭৯ শতাংশ। পাঁচ বছর বাদে ২০০৪ সালে ভোট খানিকটা বেড়ে হয়েছিল ৩৫.৬৫ শতাংশ। ২০০৯ সালে কেন্দ্রটিতে ভোট পড়েছিল ৪১ শতাংশ। ২০১৪ সাল থেকে ফের ভোটদানের হার নিম্নমুখী হয়। ২০১৪ ও ২০১৯ সালে ভোটদানের হার ছিল যথাক্রমে ৩৯.১৩ ও ৩৪.৫৭ শতাংশ। আর এবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৪.৫৭ শতাংশ। অর্থা‍ৎ ১৯৯৬ সালের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। ভোট দানের হার আরও বাড়বে বলে দাবি নির্বাচন কমিশনের আধিকারিকদের।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের