রাজভবনের নির্দেশে হেয়ার স্ট্রিট থানায় বয়ান দিতে সশরীরে হাজির তিন কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবনের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে ৩ জন কর্মী মঙ্গলবার সন্ধ্যায় হাজির হন হেয়ার স্ট্রিট থানায় ।ব্যাঙ্কশাল কোর্টে(Banqshall Court) বাক্তিগত বন্ডে জামিনের পর শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের তিন কর্মী হাজিরা দেন হেয়ার স্ট্রিট(Hare St.) থানায়। সূত্রের খবর, পুলিশ এই তিন জনের সঙ্গেই কথা বলে।শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের(Rajbhavan) মহিলা কর্মীর বয়ানের ভিত্তিতেই তাঁদের তলব করা হয়েছিল। এদিন তাদের কাছ থেকে বয়ান রেকর্ড করে পুলিশ।আগে বার কয়েক হাজিরা এড়ালেও মঙ্গলবার থানায় এসেছেন তাঁরা।

যে তিন জনকে তলব করা হয়েছিল, তাঁরা হলেন এসএস রাজপুত, কুসম ছেত্রী এবং সন্ত লাল। রবিবার ডাকা হলেও তাঁরা তলব এড়িয়ে গিয়েছেন। উল্টে পুলিশের কাছে সময় চেয়েছিলেন তাঁরা। যে তিন জনকে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে এসএস রাজপুত জানিয়েছিলেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। রাজপুত ১০ দিন সময় চেয়েছিলেন এবং এফআইআরের(FIR) কপিও চেয়েছিলেন পুলিশের কাছে। বাকি দু’জন সাত দিন সময় চেয়েছিলেন এবং এফআইআরের কপি চেয়েছিলেন । শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের আরও চারজনকে নোটিশ(Notice) পাঠিয়ে তলব করেছে কলকাতা পুলিশ।

তাঁরা হচ্ছেন মুন্না চৌধুরি, ডা. এম সাঁতরা, শিবম শর্মা ও গৌতম দাস। এরা প্রত্যেকেই অভিযোগ কারিনীর বয়ান অনুযায়ী ঘটনার দিন রাজভবনে উপস্থিত ছিলেন। তদন্তের স্বার্থে তাদের বয়ান রেকর্ড করবে পুলিশ। রাজভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তদন্তে যাতে অসহযোগিতার কোন অভিযোগ না উঠে তার জন্য সতর্ক রাজ্যপাল। রাজভবনের কর্মীদের তিনি কলকাতা পুলিশকে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। যাতে সত্য ঘটনা প্রকাশ্যে আসে। এদিন পুলিশকে বয়ান দিতে আসা রাজভবনের ৩কর্মী সংবাদ মাধ্যমের সামনে কোন মুখ খোলেননি।

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী