রাজস্থানের বিরুদ্ধে খেলে আইপিএল থেকে অবসর দীনেশ কার্তিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলে এবার অবসর নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার দীনেশ কার্তিক। অবসর নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন দীনেশ। শেষ পর্যন্ত আইপিএল সম্প্রচারকের পক্ষ থেকে দীনেশের অবসরের কথা ঘোষণা করা হল।

আইপিএল সম্প্রচারকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীনেশকে শুভেচ্ছা জানানো হয়। ১৬ বছর ধরে যেভাবে দীনেশ লাগাতার আইপিএলে পারফরমেন্স করে এসেছে, তাকেই কুর্নিশ জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল উইকেট কিপার হলেন দীনেশ কার্তিক। তবে বুধবার বেঙ্গালুরু-রাজস্থান ম্যাচের পর অবশ্য নিজের থেকে অবসর নিয়ে কিছু বলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেট কিপার। তবে ম্যাচ শেষের পর রয়্যাল চ্যালেঞ্জার্স খেলোয়াড়দের দীনেশ কার্তিককে গার্ড অফ অনার দেওয়া হয়। শুধু তাই নয়, খেলার শেষের পর গ্লাবস খুলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের ধন্যবাদ দিতেও দেখা যায়।

উল্লেখ্য, ১৬ বছর ধরে আইপিএলের ইতিহাসে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত দীনেশ কার্তিক। ২৫৭টি ম্যাচ খেলে ৪৮৪২ রান করেছেন দীনেশ। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেবিলসের হয়ে নিজের আইপিএল যাত্রা শুরু করেছিলেন দীনেশ। এরপর ২০১১ সালে পঞ্জাব কিংসে যান দীনেশ। এরপর মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা গিয়েছে দীনেশকে।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে